বাংলাদেশ সিরিজে আফগানিস্তানের দল ঘোষণা - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজে আফগানিস্তানের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট দল।

এশিয়া কাপ শেষেই আরব আমিরাতে হবে আফগানিস্তান ও বাংলাদেশের এই দ্বিপাক্ষিক সিরিজ। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি। এরপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এশিয়া কাপের ঠিক পরপর ২ অক্টোবর শুরু হবে আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর।

এরপর ৮, ১১ ও ১৪ অক্টোবর দুই দল লড়বে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে। দ্বিপাক্ষিক লড়াইয়ের দিবারাত্রির প্রতিটি ম্যাচই হবে আরব আমিরাতে।

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ওয়াফিউল্লাহ তারাখিল, ফাস্ট বোলার মোহাম্মদ সালিম সাফি। বশির আহমেদ ও আব্দুল্লাহ আহমেদজাইকে দুই ফরম্যাটের দলেই ডাকা হয়েছে। টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন মুজিব উর রহমান। তবে নেই ওয়ানডে দলে।

রশিদ খানের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলে আছেন: ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সাদিকউল্লাহ আতাল, রাফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদ।

এই দলে রহমত শাহ ও এএম গাজানফার আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। ওয়ানডে দলে অবশ্য মূল স্কোয়াডেই আছেন গাজানফার ও রহমত।

হাশমতউল্লাহ শহিদির নেতৃত্বে দলটিতে আরও রয়েছেন ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখাইল, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোটি, রশিদ খান, সালিম সাফি, আব্দুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদ। ওয়ানডে দলে রিজার্ভ খেলোয়াড় বিলাল সামি ও ফারিদুন দাউদজাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০