বাংলাদেশে আসছে ‘পেপাল’ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ ডিসেম্বর ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছে ‘পেপাল’

বাংলাদেশে আসছে ডিজিটাল পেমেন্ট সেবা ‘পেপাল’। দেশের ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা এবং আইটি খাতের বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে পেপালের আনুষ্ঠানিক আগমনের অপেক্ষায় ছিলেন। পেপাল একটি বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবা, যার মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে টাকা পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটা করতে পারেন।

ব্যবহারকারীর ব্যাংক বা কার্ডের সঙ্গে নিরাপদভাবে যুক্ত হয়ে এটি দ্রুত লেনদেন সম্পন্ন করে। পাশাপাশি এতে ক্রেতা-বিক্রেতার সুরক্ষা এবং রিফান্ড সুবিধাও রয়েছে। বর্তমানে ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থায় বিশ্বের ২০০টিরও বেশি দেশে পেপাল ব্যবহৃত হচ্ছে।

এবার গ্লোবাল পেমেন্ট সার্ভিস পেপাল খুব শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চায়, এটি ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহ্সান এইচ মনসুর।

আহ্সান এইচ মনসুর বলেন, আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। পেপাল চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করতে পারবেন এবং তাদের পেমেন্টও দ্রুত গ্রহণ করতে পারবেন।
তিনি আরও জানান, ছোট উদ্যোক্তারা ব্যাংকের এলসি প্রক্রিয়া অনুসরণ করে ছোট চালান পাঠাতে পারেন না। তবে এই নতুন আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে সহজে পণ্য পাঠাতে পারবেন।

পেপাল চালুর বিষয়ে বাংলাদেশে বিভিন্ন সময়ে আলোচনা ও প্রতিশ্রুতি এলেও তা এখনো আলোর মুখ দেখেনি। ২০১৭ সালে একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলেও, পরবর্তীতে তা স্থগিত হয়। বর্তমানে পেপালের সহযোগী প্রতিষ্ঠান ‘জুম’ সীমিত আকারে সেবা দিলেও, ফ্রিল্যান্সারদের মূল চাহিদা পূরণে পেপালের সম্পূর্ণ পরিষেবা অপরিহার্য।

বাংলাদেশে পেপাল চালু হলে ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এবং ই-কমার্স খাতে যেসব সুবিধা পাওয়া যাবে-

১. দ্রুত ও সহজ পেমেন্ট: আন্তর্জাতিক গ্রাহকদের কাছ থেকে দ্রুত এবং সহজে পারিশ্রমিক গ্রহণ করা যাবে। বর্তমানে প্রচলিত অন্যান্য পদ্ধতির তুলনায় এটি গ্রাহকদের কাছে বেশি পরিচিত ও বিশ্বস্ত।

২. ফ্রিল্যান্সারদের সুবিধা: ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক মার্কেটপ্লেস এবং সরাসরি ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন, যা তাদের কাজের সুযোগ ও আয় বাড়াতে সাহায্য করবে।

৩. বৈদেশিক মুদ্রা অর্জন: দেশে আরও বেশি বৈদেশিক মুদ্রা আসবে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।

৪. ই-কমার্স ও স্টার্টআপ: দেশীয় স্টার্টআপ, ই-কমার্স এবং আইটি সেবা খাতের আন্তর্জাতিক লেনদেন অনেক সহজ হবে।

৫. নিরাপত্তা: পেপাল গ্রাহকের অ্যাকাউন্ট নিরাপত্তা, পারচেজ প্রটেকশন এবং ট্রানজেকশনের সুরক্ষা প্রদান করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০