বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলেও সমর্থন থাকবে - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলেও সমর্থন থাকবে

সাবেক পিসিবি চেয়্যারম্যান বললেন

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও যদি টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে, তাহলে সে সিদ্ধান্তের পক্ষে থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। ভারতে না খেলার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে ন্যায্য ও সঠিক বলে মনে করেন তিনি।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ভারতের ভেন্যুতে থাকা নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল বিসিবি। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সে প্রস্তাব গ্রহণ করেনি।

এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানও একই পথে হাঁটতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ প্রকাশ্যে টুর্নামেন্ট বয়কটের পক্ষে মত দিয়েছেন। এসবের জেরে কয়েক দিন ধরেই পাকিস্তানের অবস্থান নিয়ে আলোচনা চললেও পিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

এর মধ্যেই সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে তিনি সেটির সমর্থন করবেন।
সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্ত অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয়, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। এটি নিঃসন্দেহে কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষেই থাকব। মহসিন নাকভি ক্রিকেট বোঝেন, তিনি সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তে অটল থাকাই হবে সঠিক পথ।

আইসিসির ভূমিকা নিয়েও সমালোচনা করেন নাজাম শেঠি। তার মতে, সংস্থাটি বড় সিদ্ধান্তগুলোতে ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে। তিনি বলেন, প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষে দাঁড়ানো আইসিসির বন্ধ করা উচিত। অন্য দেশগুলোর এখনই অবস্থান নেওয়া দরকার। তখন আইসিসি বুঝবে—এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের অনুরোধ আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল বলেও মনে করেন তিনি। নাজাম শেঠির ভাষায়, বিসিবির আবেদন ছিল যৌক্তিক, কারণ সেখানে উত্তেজনা ও নিরাপত্তা হুমকির বিষয় ছিল। কিন্তু আইসিসি সেটিকে গুরুত্ব দেয়নি এবং ভারতের পছন্দ অনুযায়ীই সিদ্ধান্ত এসেছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা টি–টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০