বাংলাদেশিসহ অন্যান্য দেশের অবৈধ প্রবাসীদের সুখবর দিল ইতালি - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ জুলাই ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশিসহ অন্যান্য দেশের অবৈধ প্রবাসীদের সুখবর দিল ইতালি

ইতালিতে কাগজপত্রবিহীন অবস্থায় বসবাসরত অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এক রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। আদালত বলেছেন, শুধু অবৈধভাবে দেশে প্রবেশ করা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শেনজেন তথ্য ব্যবস্থা (এসআইএস)-এ প্রশাসনিক সিগন্যাল থাকলেই ২০২০ সালের ইমার্সিওন বা স্যানাটোরিয়া কর্মসূচির আবেদন আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না।

রায়ে আদালত উল্লেখ করেছে, আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যানের বিধান ইতালির সংবিধানে বর্ণিত সমতা ও ন্যায্য আচরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এখন থেকে প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। শুধু এসআইএসে প্রশাসনিক সিগন্যাল থাকার কারণে আবেদন খারিজ করা যাবে না।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন ইতালিতে থাকা বাংলাদেশিসহ বহু অভিবাসী, যাদের স্যানাটোরিয়া আবেদন অবৈধ প্রবেশ বা ওভারস্টের কারণ দেখিয়ে আটকে রাখা হয়েছিল বা বাতিল করা হয়েছিল। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা, কর্মসংস্থান, ইতালিতে অবস্থানের বাস্তবতা এবং জননিরাপত্তার বিষয় বিবেচনায় নিতে হবে।

অর্থাৎ, প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে।

তবে আদালত স্পষ্ট করেছে, গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার বা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হবে না। এ ধরনের ক্ষেত্রে আগের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যাদের স্যানাটোরিয়া আবেদন এখনো ঝুলে আছে বা একই কারণে অতীতে বাতিল হয়েছে, তারা অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর সহায়তায় নিজেদের ফাইল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০