বহু জাতিগোষ্ঠী–ধর্মের স্বীকৃতি সংবিধানে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করুন- আলী রীয়াজ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ জানুয়ারী ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বহু জাতিগোষ্ঠী–ধর্মের স্বীকৃতি সংবিধানে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করুন- আলী রীয়াজ

বাংলাদেশের সংবিধানে বহু জাতিগোষ্ঠী ও বহু ধর্মের স্বীকৃতি সুস্পষ্টভাবে নিশ্চিত করতে হলে গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, আপনারা যদি চান যে বহু জাতিগোষ্ঠী, বহু ধর্মের স্বীকৃতি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে থাকুক, তাহলে আমাদের সবার দায়িত্ব হচ্ছে “হ্যাঁ” ভোটকে বিজয়ী করা। এটি আমাদের করতে হবে। কারণ, আমরা এই স্বীকৃতি নিশ্চিত করতে চাই।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় আলী রীয়াজ জুলাই জাতীয় সনদকে ‘পাহাড় ও সমতলকে বিভক্ত করার রাজনীতির বিরুদ্ধে’ একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সবার সমতার জন্য, এমনকি ভাষা ও সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে যে সমতা, সেই সমতার প্রস্তাব করেছে জুলাই জাতীয় সনদ।

আলী রীয়াজ আরও বলেন, সংবিধানের পরিবর্তন ও সংস্কারের বিষয়টি শুধু ভোটাধিকার নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নাগরিকদের সামগ্রিক অধিকার সুরক্ষার প্রশ্ন। ধর্ম পালনের অধিকার, ভাষাগত অধিকার, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত অধিকারসহ সব মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহু ধর্ম ও বহু ভাষার মানুষের দেশ—এ বাস্তবতাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দিয়ে এসব অধিকার সুরক্ষিত না করা হলে দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। এতে বাংলাদেশের যে অপরিমেয় সম্ভাবনা রয়েছে, সেগুলোও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে বলেও মন্তব্য করেন আলী রীয়াজ।

গণভোট নিয়ে অপপ্রচার হচ্ছে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, বিভিন্নভাবে গণভোটকে কেন্দ্র করে, জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে অপপ্রচার হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব, এই অপপ্রচারের বিষয়ে আপনারা সচেতন থাকুন। যেকোনো বিষয় প্রচারের আগে আপনারা জুলাই সনদ পড়ে দেখবেন, এটি আসলেই সেখানে আছে কি না।

সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের যেসব অধিকার, সেসব যেন ধর্ম ও বর্ণের নামে কোনো সরকারের পক্ষে বঞ্চিত করা সম্ভব না হয়। সে কারণে সংবিধানে সুস্পষ্টভাবে এটি যুক্ত করার কথা রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব করা হয়েছে। প্রায় প্রতিটি রাজনৈতিক দল এ বিষয়ে একমত হয়েছে, তারা সংবিধানে এটি সুস্পষ্টভাবে উল্লেখ করবে। এটি তখনই হবে, যখন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হবে।

আলী রীয়াজ বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিত করার সবচেয়ে সহজ উপায় জুলাই জাতীয় সনদকে গণভোটে বিজয়ী করা। এটা রাজনৈতিক দলগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য থাকবে। আপনারা এটি সবাইকে বোঝানোর চেষ্টা করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০