বর্তমান সরকার গণভোটের পক্ষে, তবে না সুযোগও রেখেছি- শারমীন মুরশিদ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্তমান সরকার গণভোটের পক্ষে, তবে না সুযোগও রেখেছি- শারমীন মুরশিদ

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমার সরকার এবং আমাদের অবস্থান স্পষ্ট। আমরা গণভোটের পক্ষে। মানুষ বুঝুক তার কল্যাণের জন্য গণভোট। তবে আমরা না ভোটের সুযোগও দিচ্ছি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বৃক্ষ রোপণ করেন।

উপদেষ্টা বলেন, খুব স্পষ্ট হিসাব, গণভোট এটা কোন নিরপেক্ষতা বজায় রেখে কোন ভোট নয় । গণভোট নিয়ে কথা বলতে হলে আমি নিরপেক্ষ নই । আমার স্পষ্ট অবস্থান হচ্ছে হ্যা কারণ আমি যদি সংস্কার চাই আমার হাতে গণভোট ছাড়া কোন উপায় নেই । ২০২৪ যখন ঘটে গেল একটাই চাওয়া ছিল নতুন বাংলাদেশ, নতুন মূল্যবোধ এবং আরো মানবিক আরো ন্যায্য একটা সমাজ । আমাদের বিগত ইতিহাস আমাদেরকে যা দেখিয়েছে সেটা অর্জন করতে হলে আমূল পরিবর্তন প্রয়োজন । এক দেড় বছরের একটা সরকার কিন্তু দেশে আমূল পরিবর্তন আনতে পারে না ।

তিনি আরো বলেন, কিছু কিছু গোষ্ঠী গণভোটের বিষয়টা বুঝে উঠতে পারে না । সংস্কার যদি চাই, রাতের অন্ধকারের ভোট যদি না চাই, একনায়ক যুগের পর যুগ ক্ষমতায় থেকে স্বৈরাচার হবে, সেটা যদি আমরা বন্ধ করতে চাই, গুম, খুন বন্ধ করতে চাই, তাহলে অবকাঠামো বিপুলভাবে পরিবর্তন করতে হবে । গণভোটের জন্য দরকার জনমানুষের সম্মতি । জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট করছি ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০