বর্ডার গার্ড বাংলাদেশের ৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ আজ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ডার গার্ড বাংলাদেশের ৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ আজ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গৌরবময় ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক নবীন সদস্যের শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত এলাকায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) ঐতিহ্যবাহী ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়।
বিজিবির এই ব্যাচে মোট ৩ হাজার ২৩ জন নবীন সদস্য দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করেছেন, যা স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত। অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে পুরুষ ২ হাজার ৯৫০ জন এবং নারী সদস্য রয়েছেন ৭৩ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিঅ্যান্ডসির কমান্ড্যান্টসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বিশাল সংখ্যক রিক্রুটের সফল প্রশিক্ষণ সম্পন্ন হওয়াকে বিজিবির সক্ষমতা বৃদ্ধির একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবি সূত্র জানিয়েছে, ১০৪তম রিক্রুট ব্যাচে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেছেন নবীন সৈনিক আল ইমরান। শারীরিক উৎকর্ষতার ক্ষেত্রে পুরুষ বিভাগে শফিকুল ইসলাম এবং নারী বিভাগে লুবনা খাতুন প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।

এ ছাড়া শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান তামিম (পুরুষ) ও নাহিদা আক্তার (নারী)। উল্লেখ্য যে, সাতকানিয়ার এই প্রতিষ্ঠানটি গত ৪৪ বছর ধরে বিজিবির রিক্রুটদের প্রশিক্ষণ দিয়ে আসছে এবং এ পর্যন্ত মোট ৭২টি ব্যাচ এখান থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

সাধারণত এই প্রশিক্ষণ কেন্দ্রের সক্ষমতা ৭০০ থেকে ১ হাজার জনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অন্তর্বর্তী সরকারের বিশেষ নির্দেশনা ও বিজিবি সদর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলে ৩ হাজার ২৩ জনকে একসঙ্গে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিজিবি সদর দপ্তরের দাবি, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বাহিনীর জনবল বৃদ্ধির লক্ষ্যেই এই ত্বরিত ও বৃহৎ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। এর ফলে বিজিবির অপারেশনাল শক্তি আরও বৃদ্ধি পাবে এবং দেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সুসংহত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০