ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১৬ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের অনুশীলনে ফেরার কথা প্রত্যাশার কথা জানিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর সঙ্গে লড়াইয়ে ১-১ সমতায় ড্র করার পর নেইমারের প্রয়োজনীয়তা আরও ভালোভাবে টের পাচ্ছিলেন অনেকে। তবে তার মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা যেন বেড়েই চলেছে।
এরই মাঝে পঞ্চম সন্তান প্রত্যাশার কথা জানিয়েছেন নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি।

সোমবার (১৫ জুন) স্যোশাল মিডিয়ার এক পোস্টে তারা জানান, বিয়ানকার্দি প্রেগন্যান্ট এবং তৃতীয় কন্যা সন্তানের প্রত্যাশা করছেন। এর বাইরে বড় সন্তান ডাভি লুকা এবং হেলেনা নামে আরেকটি মেয়ে আছে নেইমারের।

এদিকে, ইএসপিএনেএক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল জাতীয় দলের অনুশীলনে ফেরার আশা ছিল নেইমারের। কিন্তু ডান পায়ের মাংসপেশিতে পাওয়া চোট নিয়ে নতুন করে পরীক্ষা করার পর তিনি অনুশীলনে যোগ দেননি। সেই পরীক্ষার ফলও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

চতুর্থ বিশ্বকাপ খেলার আশায় জাতীয় দলের বিমানে চড়লেও ১৭ মে সান্তোসের ম্যাচে পাওয়া চোট এখনও ডাগআউটে রেখেছে এই তারকা ফরোয়ার্ডকে।

আগামী ২০ জুন ফিলাডেলফিয়ায় ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে হাইতির বিপক্ষে। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তার বেঞ্চে থাকার কথা আগেই জানিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু হাইতি ম্যাচের আগে পুরোদমে অনুশীলনে ফেরার প্রত্যাশা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

অন্যদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম বলছে, নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) নেইমার পুরো ফিট হয়ে ফিরবেন বলে আশা করছে দলের মেডিক্যাল স্টাফরা।

মাঠে নেইমারের উপস্থিতি কতটা প্রভাব তৈরি করতে পারে সেটি মরক্কো ম্যাচে দেখা গিয়েছিল। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে তিনি ছিলেন ব্রাজিলের ডাগআউটে। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায় আমেরিকান র‌্যাপার ট্রাভিস স্কট এবং সাতবারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্রাডিকে।

এ ছাড়া হাইড্রেশন ব্রেকে সতীর্থদের সঙ্গে কৌশল নিয়ে শলাপরামর্শ করার সময়ও নজর কেড়েছেন নেইমার। যার খানিক বাদেই ব্রুনো গুইমারেসের অ্যাসিস্টে দারুণ এক গোলে সেলেসাওদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।
বান্ধবী কারোল দান্তোসের সঙ্গে সম্পর্ক থাকাকালে প্রথমবার ছেলে সন্তানের বাবা হন নেইমার। সেই ডেভি লুকার বয়স এখন ১৪ বছর। পরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিয়ানকার্দির গর্ভে প্রথম মেয়ে মাভিকে পান তারা। এরই মাঝে আমান্দা কিম্বার্লি নামে আরেক ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে রোমাঞ্চে জড়ান সান্তোস তারকা। মাভির চেয়ে নয় মাসের ছোট হেলেনার আগমন ঘটে সেই সুবাদে। সর্বশেষ ২০২৫ সালের ৫ জুলাই নেইমার-বিয়ানকার্দির ঘরে আসে তৃতীয় কন্যা মেল–এর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০