ফুটবলকে বিদায় জানালেন জর্দি আলবা, আবেগঘন বার্তায় কাঁদলেন মেসি-সুয়ারেজ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ অক্টোবর ২০২৫, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটবলকে বিদায় জানালেন জর্দি আলবা, আবেগঘন বার্তায় কাঁদলেন মেসি-সুয়ারেজ

স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তার মাধ্যমে ৩৬ বছর বয়সী এই তারকা জানান, ‘সত্যিই জীবনের অর্থবহ এক অধ্যায় শেষ করার সময় এসেছে। মৌসুম শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি।
আলবার এই অবসরের ঘোষণায় আবেগঘন পোস্ট দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজসহ অন্যান্য তারকা ফুটবলাররা। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় মেসি ও আলবা পাঁচটি করে লা লিগা ও কোপা দেল রে এবং একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন।

আলবার বিদায়বার্তায় মন্তব্যের ঘরে লিওনেল মেসি নস্টালজিয়ায় ভেসে লিখেছেন, ‘ধন্যবাদ জর্দি। অনেক মিস করব তোমাকে। এত বছর একসঙ্গে খেলেছি। এখন বাঁ দিকে তাকালে তোমাকে না পেলে বেশ অদ্ভুত লাগবে। কত গোলে আমাকে তুমি অ্যাসিস্ট করেছ। কে এখন পাস দেবে আমাকে?’

অন্যদিকে, বার্সার সাবেক ফুটবলারদের বর্তমান মিলনমেলা ইন্টার মায়ামিতে মেসি-আলবা-বুসকেতসদের সঙ্গে ২০২৪ সাল থেকে খেলা লুইস সুয়ারেজ মন্তব্য করেছেন, ‘কী আর বলব। দারুণ একজন মানুষ তুমি। পরবর্তী সময়টা উপভোগ করো।
আলবা তার ভিডিও বার্তায় জানান, তার কাছে মনে হয়েছে ‘নতুন এক অধ্যায় শুরু করার এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সঠিক মুহূর্ত এটাই।’ ২০২৩ সালেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই ডিফেন্ডার ইন্টার মায়ামিতে খেলে অনেক খুশি এবং দলের সাফল্যের অংশ হতে পেরে সত্যিই অনেক কৃতজ্ঞ। তিনি এই মৌসুমটি যতটা সম্ভব ভালোভাবে শেষ করার লক্ষ্য নিয়েছেন।

২০২৩ সালে পিএসজি ছেড়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর সেই বছরই আলবাও মায়ামিতে পাড়ি জমান। এই দুই তারকা মায়ামির জার্সিতে ২০২৩ লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড জিতেছেন। ইন্টার মায়ামির হয়ে আলবা সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৯৫ ম্যাচ খেলেছেন, যেখানে ১৪ গোলের পাশাপাশি ২৮টি গোলে অ্যাসিস্ট করেছেন।

উল্লেখ্য, কিছুদিন আগে তাদের আরেক সাবেক সতীর্থ সার্জিও বুসকেতসও এবারের মেজর লিগ সকার (এমএলএস) শেষে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০