ফিফার অনুমতি ছাড়াই বিদেশি ফুটবলার নিয়ে ঢাকায় এসেছে ভারত - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ নভেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিফার অনুমতি ছাড়াই বিদেশি ফুটবলার নিয়ে ঢাকায় এসেছে ভারত

এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের ফিরতি লেগে আগামী ১৮ নভেম্বর সি গ্রুপের ম্যাচে বাংলাদেশে মুখোমুখি হবে ভারতের। সেই ম্যাচ খেলতে ভারত ঢাকায় চলে এসেছে। তবে এই ম্যাচের আগে আলোচনায় রায়ান উইলিয়ামস। এই বিদেশি ফুটবলারকে ফিফার অনুমতি ছাড়াই ঢাকায় নিয়ে এসেছে ভারত।

ভারতীয় দল ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন করছে। দলে সবচেয়ে আলোচিত বিষয় হলো অস্ট্রেলিয়ার হয়ে খেলা সাবেক ফুটবলার রায়ান উইলিয়ামসকে দলে নেওয়া। বেঙ্গালুরু এফসি–র এই স্ট্রাইকার সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। তাকে কোচ খালিদ জামিল দলে রেখেছেন।

তবে ভারত কোচ তাকে দলে রেখেছেন ফিফার অনুমতি না নিয়েই। শুধু ফিফা নয়, ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকেও অনুমতি নেওয়া হয়নি ভারতের। সেই অনাপত্তিপত্র পেলে ফিফা আর এএফসির কাছে আবেদন করতে হবে ভারতকে। সেটা না হলে তিনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না।

এআইএফএফ এক বিবৃতিতে বলেছে, ফরোয়ার্ড রায়ান উইলিয়ামস সম্প্রতি ভারতীয় পাসপোর্ট পেয়েছেন। তিনি বাংলাদেশ সফর করবেন। তবে মাঠে নামা নির্ভর করবে ফুটবল অস্ট্রেলিয়ার এনওসি এবং ফিফা ও এএফসি–র অনুমোদন পাওয়ার উপর।

এনওসি না আসা পর্যন্ত খালিদ তাকে মাঠে নামাতে পারবেন না। যদিও তিনি ঢাকায় দলের সঙ্গে অনুশীলন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০