ফাইনালেও ভারতের বিপক্ষে পাকিস্তানের উদ্ভট উদযাপন - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনালেও ভারতের বিপক্ষে পাকিস্তানের উদ্ভট উদযাপন

এশিয়া কাপে দুইবার ভারতের কাছে হারের পরও ফাইনালে উঠেছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশকে হারিয়ে তারা শিরোপা লড়াই নিশ্চিত করে। আগামী রোববার আবারও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর আগে ভারত ম্যাচে হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিশেষ ইঙ্গিতকে কেন্দ্র করে বড় বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পর পাকিস্তান কোচ মাইক হেসন খেলোয়াড়দের কড়া বার্তা দিয়েছেন।

হেসন সংবাদ সম্মেলনে বলেন, আমার বার্তা খুব পরিষ্কার। খেলোয়াড়রা শুধু ক্রিকেটে মনোযোগ দেবে। ইশারার বিষয়টি অতিরিক্ত চাপের ম্যাচে আবেগ থেকেই আসে। কিন্তু এখন শুধু খেলাতেই মনোযোগ দিতে হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতিমধ্যেই হারিস ও সাহিবজাদার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। আইসিসির রায় এখনও আসেনি। এর মধ্যে হেসন দলকে সতর্ক করলেন যেন তারা মাঠের ভেতরে কোনো বাড়তি আচরণে না যায়।

এর আগে গ্রুপ পর্বে ভারত পাকিস্তানকে হারায় ৭ উইকেটে। সুপার ফোরে আবারও ভারত জেতে ৬ উইকেটে। টানা সাত আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়রথ চলছে ২০২২ সাল থেকে।

হেসন বলেন, ভারতকে হারাতে হলে আমাদের ওদের ওপর লম্বা সময় চাপ সৃষ্টি করতে হবে। কারণ তারা বিশ্বের এক নম্বর দল, তার তো একটা কারণ আছে, তাই না? আমাদের চ্যালেঞ্জ হবে সেই চাপ তৈরি করা।

প্রথম ম্যাচে পাকিস্তান মাত্র ১২৭ রান তুলেছিল। ভারত সহজেই জিতেছিল। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ভালো খেললেও শেষ পর্যন্ত অভিষেক শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ হাতছাড়া হয়।

হেসন যোগ করেন, আমরা ফাইনালে আসার যোগ্য। এখন আমাদের চেষ্টা করতে হবে সুযোগটা কাজে লাগানো। আমরা ট্রফি জেতার অবস্থানে থাকতে চাই। এটা আমাদের লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০