প্রশাসন শিবিরকে সুবিধা দিচ্ছে, ভোট ম্যানুয়ালি গণনা হোক: ছাত্রদলের ভিপি প্রার্থী - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসন শিবিরকে সুবিধা দিচ্ছে, ভোট ম্যানুয়ালি গণনা হোক: ছাত্রদলের ভিপি প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এসময় শেখ সাদী হাসান বলেন, ‘প্রশাসন ছাত্রশিবিরের প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। ভোট গণনার যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট একটা কোম্পানি থেকে আনা হয়েছে। আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই, ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।

এর আগে, ৯টা ৫০ মিনিটে সামনে দাঁড়িয়ে থাকা ভোটারদের অনুমতি নিয়ে সাদীকে ভোট কেন্দ্রে নিয়ে যান একজন পোলিং অফিসার। এরপর ব্যালট সংগ্রহ করেন তিনি। সকাল ১০টা ১ মিনিটে সাদী ভোট দেন।

ভোট প্রদানের আগে সাদী বলেন, ভোট দেওয়ার জন্য আমাদের কেন্দ্রের এবং হলের প্রার্থীদের নিয়ে লাইনে দাঁড়িয়েছি। আমরা আশা করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলের প্যানেলকে ভোট দেবেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা দেখেছি যে, গতকাল (বুধবার) রাত থেকেই ছাত্রশিবির এবং ঘুমন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ভোটে কারচুপি করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হলেও আমরা শঙ্কিত। কারণ গতকাল রাত থেকে যে আয়োজন হচ্ছে তা ভোট ও গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করতে পারে।

ভোট দেওয়া শেষে সাদী বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে। এই ভোট নিয়ে জেন-জি ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কিন্তু গতকাল রাত থেকে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগের গুপ্ত প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। ভোট গণনার যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট একটা কোম্পানি থেকে আনা হয়েছে। আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।

এক প্রশ্নের জবাবে সাদী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। ডাকসু নির্বাচনেও তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে না।

অতিরিক্ত ১০ শতাংশ ব্যালট ছাপানোর বিষয়ে সাদী বলেন, প্রশাসন কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দিতে এটি করা হয়েছে। কোনো ধরনের অসঙ্গতি লক্ষ্য করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা দেশের স্বার্থে ছাত্রদলকে বেছে নেবে বলে আশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০