পোস্ট এডিট করে’ শাপলা ইস্যুতে যা বললেন মান্না - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ অক্টোবর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোস্ট এডিট করে’ শাপলা ইস্যুতে যা বললেন মান্না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগেই শাপলা প্রতিক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল নাগরিক ঐক্য। তবে নির্বাচন কমিশন নাগরিক ঐক্যকে শাপলা প্রতীক দেয়নি। এদিকে, নিবন্ধনের জন্য করা আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হওয়ার বিষয়টি এনসিপিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে ইসি বলছে, তাদের চাওয়া অনুযায়ী শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না। যদিও দলটি শাপলা প্রতীক পেতে এখনও অনড় রয়েছে এনসিপি।

এরই মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকের এক পোস্টে জানিয়েছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিলে তারা মামলা করবে না। পরে রাতে তিনি পোস্টটি এডিট করে লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না। কিন্তু প্রতিবাদ তো করব।’

তার এই পোস্টটি এডিট করার পর ফেসবুকে অনেককেই সমালোচনা করতে দেখা গেছে।

পোস্টটির এডিট হিস্ট্রি ফেসবুকে শেয়ার করে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার লিখেছেন, উপরের চাপ বলে একটা জিনিস আছে, যেটা এখনও এক্সিস্ট করে।
জানা যায়, আজ দুপুর আড়াইটার দিকে মান্না তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না : মাহমুদুর রহমান মান্না।’ ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারেন না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল।

যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না।’
এদিকে, রাত আটটার দিকে তিনি পোস্টটি এডিট করে লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না। কিন্তু প্রতিবাদ তো করব। আমরা যেহেতু আগে আবেদন করেছি; যদি প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেওয়া হয়, সেটা নাগরিক ঐক্যের প্রাপ্য : মান্না।

প্রসঙ্গত, এনসিপি নির্বাচন কমিশনে তাদের দলীয় নিবন্ধনের আবেদনের সময় প্রতীক হিসেবে শাপলা চায়। তবে নির্বাচন কমিশন যুক্তি তুলে ধরে জানিয়েছে শাপলা প্রতীক কাউকে দেওয়া সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০