পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ, আবেদন করলেন কতজন? - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ, আবেদন করলেন কতজন?

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে অ্যাপে নিবন্ধনের সময় শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় এ সময়সীমা শেষ হয়।

নির্বাচন কমিশন বলছে, ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। এর ভেতর পুরুষ ভোটার নিবন্ধন করেছেন ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার নিবন্ধন করেছেন ২ লাখ ৫২ হাজার ২৮৬ জন।

এরমধ্যে দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। সবচেয়ে বেশি করেছেন সরকারি চাকরিজীবীরা, ৫ লাখ ৭৫ হাজার ২শ জন। নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬শ ৪২ জন। আনসার ভিডিপি ১০ হাজার ১০ জন। আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২শ ৮৩ জন।

প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন, যার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। ১২৩টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যলটে ভোট দিতে নিবন্ধন করেছেন।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর নিবন্ধন শুরু হয়। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করতে পারছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০