্যাব প্রতিবারের মতো এবারো নিরাপত্তা ব্যাবস্থা নিয়েছে। বলতে পারেন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছি। একই সাথে গোয়েন্দা তথ্যের জন্য আমাদের এফএস নিয়োগ আছে সব জায়গায়। ইমারজেন্সি সিচুয়েশন বিট করার জন্য আমাদের ইমারজেন্সি রেসপন্স টিম আছে, একই সাথে আমাদের ব্যাটালিয়ান সদর দপ্তরে একটি কন্ট্রোল রুম স্থাপন করেছি যাতে যে কোন তথ্য আমরা সার্বক্ষণিক আদান প্রদান করতে পারি।
বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় অবস্থিত ফাল্গুনী সংঘ মন্দির ও শ্রী শ্রী রানী সতী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনের সময়
সাংবাদিকদের সাক্ষাতকারে এসব কথা বলেন।
তিনি আরও জানান, আমি বিশ্বাস করি এটি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। তারা প্রতিবারের মত এবারো অত্যন্ত আনন্দমুখর পরিবেশে তাদের যে উৎসব তা উদযাপন করতে সক্ষম হবে এবং র্যাব সার্বিক নিরাপত্তায় আছে এবং থাকবে।
তিনি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পূজা অনুষ্ঠানে কোন সমস্যা হচ্ছে কিনা খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী ও র্যাব-১২ সিরাজগঞ্জের সদর ব্যাটালিয়নের অপস অফিসার এএসপি মোঃ ওসমান গনি সহ র্যাবের গোয়েন্দা শাখার সাদা পোশাকধারী ও ডিউটিরত পোশাকধারী সদস্যরা।
মন্তব্য করুন