পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। আমরা সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্মেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। তবে রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনও পদক্ষেপ নেয়া হয়নি। আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখে কিছু কথা বলেছি, যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনও তদন্ত কমিশন করবো না।

তিনি বলেন, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই ওই কমিশন গঠিত হয়েছিল। কমিশনের রিপোর্টে আমি একনজরে যা দেখেছি, তাতে যে সমস্ত সুপারিশমালা এসেছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। বিচারাধীন যে মামলাগুলো আছে সেগুলো সমাপ্ত করা হবে।

মন্ত্রী আরও বলেন, অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এবং শহিদ পরিবারদের আশ্বস্ত করতে চাই যে, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। যাতে এই জাতীয় কোনও ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই ঘটনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বের প্রতি হুমকি ছিল। বাংলাদেশ সেনাবাহিনীকে আন্ডারমাইন্ড করা বা দুর্বল করা এটা একটা লক্ষ্য ছিল, সেটা তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এদেশকে দেখতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০