পিআর পদ্ধতি নিয়ে ‘গণভোট’ চাইল ইসলামী আন্দোলন - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতি নিয়ে ‘গণভোট’ চাইল ইসলামী আন্দোলন

সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে ‘গণভোট’ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় সাত দলের পৃথক কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশে এ কথা বলেন তিনি।

ফয়জুল করিম বলেন, ‘বিএনপির একজন নেতা বলেছেন, ৯০ শতাংশ ভোট তাদের। যদি তাই হয় তাহলে তো তারা আসন পাবে ২৭০-এর ওপরে।

তারা তো এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়?’
সংস্কার ও বিচার নিয়েও প্রশ্ন তুলে সরকারের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘সংস্কার ও বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন?’

সমাবেশের পর ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার রাজধানীতে বিভিন্ন দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সাতটি দল। দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি চালু করা এবং বিগত সরকারের সময় গণহত্যা ও জেল-জুলুমের বিচার দৃশ্যমান করা।

আজ বিকেল সাড়ে ৪টায় সংক্ষিপ্ত সমাবেশের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আসরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে কর্মসূচি পালন করে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সময়ে উত্তর গেটে মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও।
এ ছাড়া বিকেল ৪টায় একই স্থান থেকে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আর বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে কর্মসূচি পালন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০