পিআরের দাবি জানানো অনেকেই আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে- সালাহউদ্দিন - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ অক্টোবর ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিআরের দাবি জানানো অনেকেই আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে- সালাহউদ্দিন

পিআরের দাবি জানানো অনেকেই আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যারা পিআর-পিআর করছে, তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকে আমি-ডামির নির্বাচনে অংশ নিয়েছে। তারা আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে বাতাস করেছে।

সালাহউদ্দিন বলেন, পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। যেসব দেশে পিআর আছে সেখানে সবসময় অস্থিতিশীল পরিবেশ থাকে। এমন ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না।

তিনি বলেন, পিআরে কে এমপি হবে সেটা ঠিক করবে আমির সাহেব বা মজলিসে শূরা। এমন পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না। যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে, দলীয় স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, তাদের প্রতি আহ্বান, জনগণকে বিভ্রান্ত করবেন না।

রাজনৈতিক কর্মসূচিকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘জামায়াতের নেতৃত্বে কিছু দল কয়েকটি ইস্যুতে কর্মসূচি ঘোষণা করেছে। এটি রাজনৈতিক চর্চা। স্বাগত জানাই। মানুষ গ্রহণ করলে তারা ইশতেহারে উল্লেখ করে মানুষের রায় নিয়ে বাস্তবায়ন করবে। বিএনপিও ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছে। যার মধ্য দিয়েই মহাকাব্যে পরিণত হয়েছে।

তবে, গণতন্ত্রের আবহের মধ্যে জনগণকে বিভ্রান্ত করতে আন্দোলন করা উচিৎ হবে না। এমন আন্দোলনে ফ্যাসিবাদ পুনর্বাসন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, নির্বাচনকে বিলম্ব করতে, পারতপক্ষে বানচাল করতে যারা কাজ করছে, তাদের পক্ষে এই রাজনৈতিক দল কাজ করছে। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে।

সংস্কার শুরু হয়, কিন্তু শেষ হয় না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, সবাই যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন হয়েই যাচ্ছে। শুধু সংবিধান সংশোধনের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের হাতে দিতে হবে। সাংবিধানিক আদেশ কে দেবে, তার জন্য বিচার বিভাগের পরামর্শ নেয়ার কথা বলেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০