পাক-ভারত ম্যাচে অভিষেক-হারিসের ঝগড়া থামান বাংলাদেশি আম্পায়ার - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ সেপ্টেম্বর ২০২৫, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাক-ভারত ম্যাচে অভিষেক-হারিসের ঝগড়া থামান বাংলাদেশি আম্পায়ার

ভারতের কাছে আরও একবার হেরেছে পাকিস্তান। তবে লড়াইয়ে হেরে গেলেও কথার লড়াইয়ে পাকিস্তান লড়েছে সমানে সমানে। এই যেমন পাক পেসার হারিস রউফ আর ভারত ওপেনার অভিষেক শর্মা জড়িয়ে পড়েন ঝগড়ায়! সে ঝগড়া মিটিয়ে পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করতে হয় বাংলাদেশি আম্পায়ার গাজি সোহেলকে।

ঘটনাটা ঘটেছে ভারত ইনিংসের পঞ্চম ওভারে। ১৭২ রানের লক্ষ্য নিয়ে ভারত তখন তরতরিয়ে ছুটছে লক্ষ্যের দিকে। পঞ্চম ওভারে শুবমান গিলের কাছে একটি চার হজম করতে হয়েছিল হারিসকে।

এরপরই শুরু ঘটনাটা। গিল সে চারটা মেরেই কিছু একটা বলে বসেন হারিসকে। তিনিও একটা জবাব দেন তাকে। ফিরে দেখেন তার সামনে এসে দাঁড়িয়ে অভিষেক। ততক্ষণে গিলও এসে দাঁড়িয়েছেন হারিসকে ঘিরে।

দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে দেখা যায় তাকে। পরিস্থিতিটা যে কোনো সময় হাতাহাতিতে গড়াতে পারত। তবে শেষমেশ সেটা হয়নি আম্পায়ার গাজি সোহেলের কল্যাণে। বাংলাদেশি এই আম্পায়ার দুই পক্ষকেই গিয়ে শান্ত করেন।

তিনি গিয়ে প্রথমেই দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেন। এরপর কথা বলতে দেখা যায় দুই পক্ষের সঙ্গে। তবে কারোই ক্ষোভটা তৎক্ষণাৎ প্রশমিত হয়নি বলেই মনে হচ্ছিল।

এর আগে প্রথম ওভারেই এমন ঝাঁঝ দেখা গেছে দুই দলের মধ্যে। শুবমান গিল ও শাহিন আফ্রিদি জড়িয়ে পড়ছিলেন বাকবিতণ্ডায়। তবে শেষমেশ তা আর খুব বেশি দূর এগোয়নি। তবে হারিস রউফের সঙ্গে গিল আর অভিষেকের ঝগড়াটা গড়ায় বহুদূর।

এদিকে ম্যাচ শেষে এ বিষয়ে মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, তারা কোনো কারণ ছাড়াই আমাদের ওপর এসে পড়ছিল, আমার একদম ভালো লাগেনি।’ যদিও হারিস রউফের ওই ঘটনায় শুরুটা করেছিলেন গিল আর অভিষেক মিলেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০