পাকিস্তান-আফগানিস্তান-মিয়ানমারে দূতাবাস বন্ধ করছে ফিনল্যান্ড - সমকন্ঠ
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ নভেম্বর ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তান-আফগানিস্তান-মিয়ানমারে দূতাবাস বন্ধ করছে ফিনল্যান্ড

পরিচালনাগত ও কৌশলগত বিবেচনায় পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে তাদের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড।

শুক্রবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, ২০২৬ সালে ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে ফিনল্যান্ডের দূতাবাসগুলো বন্ধ করা হবে।

বিবৃতিতে বলা হয়, দূতাবাসগুলো বন্ধের সিদ্ধান্তের কারণ মূলত পরিচালনাগত ও কৌশলগত, যা ওইসব দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত। এই সিদ্ধান্ত রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে গৃহীত হয়। এটি ফিনল্যান্ডের বিদেশ ও নিরাপত্তানীতি এবং রপ্তানি প্রচার কার্যক্রমের প্রয়োজন বিবেচনায় নিয়ে গৃহীত সিদ্ধান্ত। লক্ষ্য ফিনল্যান্ডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে সম্পদ কেন্দ্রীভূত করা।

মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি দেশের দূতাবাস বন্ধের প্রস্তুতি ‘ইতিমধ্যে শুরু হয়েছে’ এবং এই মিশনগুলো ২০২৬ সালের মধ্যে বন্ধ করা হবে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপ ফিনল্যান্ডের কূটনৈতিক মিশনগুলোর কৌশলগত পর্যালোচনার অংশ হিসেবে এসেছে।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশে ফিনল্যান্ডের মিশন নেটওয়ার্ককে পরিকল্পিতভাবে উন্নত করব, যাতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পরিচালন পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনগুলো ফিনল্যান্ডকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে সাহায্য করবে এবং আমাদের বাইরের সম্পর্কগুলোকে অগ্রাধিকার অনুসারে পরিচালনা করতে সহায়ক হবে।’

এর আগে ২০১২ সালে বাজেট সীমাবদ্ধতার কারণে পাকিস্তানে কার্যক্রম বন্ধ করেছিল ফিনল্যান্ড। ২০২২ সালে মিশনটি পুনরায় চালু করা হয়।

২০২৩ সালে সুইডেনও নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে তাদের ইসলামাবাদ দূতাবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১০

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১১

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১২

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৩

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৪

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৫

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১৬

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১৭

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৮

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

১৯

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

২০