পাকিস্তানে শক্তিশালী গাড়ি বোমা হামলা-বন্দুকযুদ্ধ, নিহত ৪ - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে শক্তিশালী গাড়ি বোমা হামলা-বন্দুকযুদ্ধ, নিহত ৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বয়া এলাকায় একটি সামরিক ক্যাম্পে বড় ধরনের সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে দেশটির ৪ সেনা সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে অনুপ্রবেশের চেষ্টা করলে সেনারা তা সাহসিকতার সঙ্গে রুখে দেয়।

এই ভয়াবহ সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় চারজন সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এই হামলার জন্য আফগানিস্তানভিত্তিক নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে দায়ী করেছে, যাদের তারা ‘ফিতনা আল খারেজি’ হিসেবে অভিহিত করে থাকে।

আইএসপিআর-এর বিস্তারিত তথ্যানুযায়ী, সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার অপচেষ্টা চালায়। সেখানে তীব্র প্রতিরোধের মুখে পড়ে ব্যর্থ হওয়ার পর তারা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে ক্যাম্পের বাইরের দেওয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে দেওয়ালের একটি বিশাল অংশ ধসে পড়ে এবং প্রচণ্ড বিস্ফোরণে পার্শ্ববর্তী একটি মসজিদসহ বেশ কিছু বেসামরিক স্থাপনা ও ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এই আত্মঘাতী হামলার পরপরই উভয় পক্ষের মধ্যে শুরু হয় দীর্ঘস্থায়ী ও তীব্র বন্দুকযুদ্ধ। এই লড়াই চলাকালেই কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান ৪ পাকিস্তানি সেনা সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন ৪২ বছর বয়সী হাবিলদার মোহাম্মদ ওয়াকাস, ৩৮ বছর বয়সী নায়েক খানওয়াইজ, ২৫ বছর বয়সী সিপাহি সুফিয়ান হায়দার এবং ৩২ বছর বয়সী সিপাহি রিফাত।

পাকিস্তান সেনাবাহিনী অভিযোগ করেছে যে, এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন হয়েছে প্রতিবেশী দেশ আফগানিস্তানের মাটি ব্যবহার করে। আইএসপিআর তাদের বিবৃতিতে দাবি করেছে যে, আফগান তালেবান সরকার তাদের ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির কথা অস্বীকার করলেও বাস্তবে আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসীরাই এই সহিংসতা চালাচ্ছে। পাকিস্তান আশা প্রকাশ করেছে যে, আফগান কর্তৃপক্ষ তাদের ভূমি ব্যবহার করে পাকিস্তানবিরোধী এমন নৃশংস ও কাপুরুষোচিত হামলা বন্ধে কার্যকর ভূমিকা পালন করবে।

এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী পাকিস্তান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সন্ত্রাসপ্রবণ দেশের তালিকায় উঠে এসেছে এবং দেশটিতে গত এক বছরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: দ্য ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

২

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৩

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৪

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৫

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৬

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৭

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৮

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৯

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১০

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১১

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১২

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৩

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৪

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৫

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৬

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৭

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৮

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৯

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

২০