পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ, এএসআইসহ তিনজন নিহত - সমকন্ঠ
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ ডিসেম্বর ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ, এএসআইসহ তিনজন নিহত

পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়ি লক্ষ্য করে শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে, এটি কয়েক দিনের মধ্যে তৃতীয়বারের মতো এ ধরণের হামলা।
আঞ্চলিক পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা রাস্তায় একটি আইইডি পুঁতে রেখেছিল। পুলিশের গাড়ি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এটি বিস্ফোরিত হয়। পরে আক্রমণকারীরা অফিসারদের ওপর গুলিও চালায়। এতে একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং আরও দুই পুলিশ সদস্য প্রাণ হারান।

জিও নিউজ বলছে, এর আগে গত দুইদিনে বান্নু জেলায় অজ্ঞাত হামলাকারীদের গুলিতে দুই পুলিশ সদস্য এবং উত্তর ওয়াজিরিস্তানের সহকারী কমিশনার শাহ ওয়ালিউল্লাহসহ কমপক্ষে চারজন নিহত হন। এর একদিন পর সর্বশেষ সন্ত্রাসী হামলাটি ঘটলো।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং আঞ্চলিক গভর্নর ফয়সাল কুন্ডি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান শাসনক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

একটি পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের প্রথম আট মাসে শুধুমাত্র খাইবার পাখতুনখোয়াতেই ৬০০টিরও বেশি সন্ত্রাসী ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলায় কমপক্ষে ৭৯ জন পুলিশ কর্মী এবং ১৩৮ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

২

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৩

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

৪

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

৫

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

৬

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

৭

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

৮

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

৯

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১০

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১১

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১২

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৩

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

১৪

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

১৫

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

১৬

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

১৭

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

১৯

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০