নেতানিয়াহুর ক্ষমার আবেদন ঘিরে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ - সমকন্ঠ
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ডিসেম্বর ২০২৫, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর ক্ষমার আবেদন ঘিরে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতিসহ তিন মামলার বিচার থেকে অব্যাহতি চেয়ে রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করেছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে চলমান এ বিচার দেশের ‘সংহতিকে নষ্ট’ করছে। আবেদন দাখিলের পরপরই তেল আবিবজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রেসিডেন্ট হারজগের কার্যালয় এক বিবৃতিতে নেতানিয়াহুর চিঠিকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করে।

ক্ষমা প্রার্থনার আবেদন প্রকাশ্যে আসার পর রোববার রাতে প্রেসিডেন্ট হারজগের বাসভবনের সামনে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। কেউ কেউ কয়েদিদের মতো কমলা পোশাক পরে এবং অনেকে কলার স্তূপ সাজিয়ে নেতানিয়াহুকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন। বিরোধী দলীয় এমপি নাআমা লাজিমিও বিক্ষোভে অংশ নেন।

সরকারবিরোধী আন্দোলনের অন্যতম মুখ শিকমা ব্রেসলার বলেন, তিনি (নেতানিয়াহু) কোনো দায়ভার না নিয়ে, দেশকে যেভাবে বিভক্ত করেছেন তার কোনো মূল্য না দিয়ে, বিচার বাতিল করতে চাইছেন। ইসরায়েলের ভবিষ্যৎ এখান ঝুঁকির মুখে।
প্রেসিডেন্টের দপ্তর জানায়, নেতানিয়াহুর আইনজীবীদের পাঠানো ক্ষমার অনুরোধ তারা পেয়েছে এবং তা প্রকাশও করেছে। গত মাসে ট্রাম্পের পাঠানো চিঠির কথাও তারা নিশ্চিত করেছে।

তবে ক্ষমার আবেদনে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। নেতানিয়াহুর সাবেক আইনজীবী মাইকা ফেটম্যান জানিয়েছেন, আদালতে দোষ স্বীকার না করলে তার পক্ষে প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পাওয়া আইনগতভাবে অসম্ভব। চ্যানেল ১২–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্ষমা অপরাধীকেই দেওয়া হয়—আইনে সেটাই বলা আছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের মোট তিনটি মামলায় বিচার চলছে। অভিযোগ রয়েছে, তিনি ও তার স্ত্রী সারা রাজনৈতিক সুবিধার বিনিময়ে ধনকুবেরদের কাছ থেকে চুরুট, গয়না ও শ্যাম্পেনসহ ২ লাখ ৬০ হাজার ডলারের বেশি মূল্যের বিলাসসামগ্রী নিয়েছেন। পাশাপাশি নিজের পক্ষে ইতিবাচক সংবাদ কাভারেজের জন্য দুটি সংবাদমাধ্যমের সঙ্গে দেনদরবারের অভিযোগেও আরও দুটি মামলা রয়েছে।

এসব মামলা নিয়ে দেশজুড়ে তীব্র বিভাজন তৈরি হয়েছে। নেতানিয়াহু ও তার সমর্থকদের দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন এবং বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বপালনকারী প্রধানমন্ত্রী; ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে তিন মেয়াদে তিনি ১৮ বছরের বেশি সময় রাষ্ট্র পরিচালনা করেন। বর্তমান মেয়াদ শুরু হয় ২০২২ সালে, যখন তিনি বিচার বিভাগে ব্যাপক সংস্কারের প্রস্তাব দেন। তা ঘিরে তীব্র প্রতিবাদ শুরু হলেও ২০২৩ সালের গাজা যুদ্ধের পর বিক্ষোভে ভাটা পড়ে। সমালোচকদের মতে, এসব সংস্কার আদালতকে দুর্বল করবে।

২০২৬ সালের শেষের দিকে অনুষ্ঠিতব্য পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১০

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১১

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১২

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৩

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৪

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৫

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১৬

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১৭

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৮

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

১৯

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

২০