নেইমারের হাঁটুতে সফল অস্ত্রোপচার - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারের হাঁটুতে সফল অস্ত্রোপচার

নেইমারের বাম হাঁটুর ক্ষতিগ্রস্থ মেনিসকাসে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সান্তোস ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। চোট নিয়েই সান্তোসে কঠিন একটি মৌসুম কাটিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। শেষ দিকে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ব্রাজিলের শীর্ষ লিগ থেকে রেলিগেশন খরা কাটিয়েছে সান্তোস।

ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্বাবধানে নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগেও নেইমারের পায়ের লিগামেন্টে অস্ত্রোপচার করেছিলেন লাসমার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার।

সান্তোসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) নেইমারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।

কবে নাগাদ নেইমার মাঠে ফিরতে পারেন এ বিষয়য়ে ক্লাবের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে আগামী এক মাসের মধ্যে তিনি মাঠে ফিরছেন।

আগামী এক মাস রিকভারি সময়ের মধ্যে থাকবেন নেইমার। এ বছরের শেষে সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনো নতুন চুক্তির বিষয়ে চূড়ান্ত কিছু শোনা যায়নি।

বার্সেলোনা ও পিএসজির সাবেক এই সুপারস্টার গত দুই বছর যাবত ব্রাজিল জাতীয় দলের বাইরে রয়েছেন। তবে কার্লো আনচেলত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপের দলে ফিট হয়ে ফিরে আসার আশা করছেন। এ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করেছেন নেইমার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০