নুরের সিটি স্ক্যান রিপোর্ট ভালো, ঢামেক পরিচালক - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ অগাস্ট ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নুরের সিটি স্ক্যান রিপোর্ট ভালো, ঢামেক পরিচালক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, নুরের সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে।
রোববার (৩১ আগস্ট) সকালে হাসপাতালে মো. আসাদুজ্জামান বলেন, নুরুল হক নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হলেও এখনও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, নাকের হাড় ভেঙে যাওয়া, চোয়ালের হাড় ভেঙে যাওয়া, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ—এই চারটিই নুরের মূল সমস্যা। তবে চিকিৎসার ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে।

মো. আসাদুজ্জামান আরও বলেন, সিটিস্ক্যানের সর্বশেষ রিপোর্ট ভালো এসেছে। নুর এখনও কিছুটা ট্রমায় থাকলেও ধাপে ধাপে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।
এ সময় ঢামেক পরিচালক বলেন, ছয় সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের চিকিৎসা চলছে। তাঁর সার্বিক অবস্থা চিকিৎসকেরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

গত শুক্রবার রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতা-কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০