নিজেকে জেমস বন্ডের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ জুন ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজেকে জেমস বন্ডের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সোশ্যাল মিডিয়ায় চমক দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাতে ট্রুথ সোশ্যালে তিনি একটি মজার মিম পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে জেমস বন্ডের স্টাইলে। ছবির ওপর লেখা ‘ট্রাম্প ০০৭’।

ছবিতে অল্পবয়সী ট্রাম্পকে দেখা যাচ্ছে স্যুট-টাই পরে, আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নায় তার একাধিক প্রতিবিম্ব পড়ছে। পোস্টের সঙ্গে তিনি লিখেছেন, তিনিই সবচেয়ে বড় আকর্ষণ।

ট্রাম্প আগেও বিভিন্ন বিখ্যাত ব্যক্তির সঙ্গে নিজের তুলনা করে এসেছেন। এলভিস প্রিসলি, উইনস্টন চার্চিল থেকে শুরু করে সম্প্রতি যিশুখ্রিস্টের সঙ্গেও নিজেকে যুক্ত করেছিলেন। এবার ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ডের পালা।

প্রসঙ্গত, অ্যামাজন এমজিএম স্টুডিও নতুন জেমস বন্ড অভিনেতা খুঁজছে। ড্যানিয়েল ক্রেইগের পর কে হবেন নতুন ০০৭, তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই ট্রাম্পের এই পোস্ট এসেছে।

এর আগে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও ট্রাম্পকে জেমস বন্ড সাজিয়ে একটি মিম পোস্ট করা হয়েছিল। সেখানে তাকে টাক্সেডো পরা অবস্থায় পিস্তল হাতে দেখানো হয়।

মঙ্গলবার রাতে ট্রাম্প আরও কয়েকটি পোস্ট করেছেন। একটিতে নিজেকে জনসভায় দেখিয়ে সবচেয়ে বড় আকর্ষণ বলে দাবি করেছেন। আরেকটিতে হঠাৎ করে প্রয়াত গায়িকা হুইটনি হিউস্টনের সঙ্গে তার পুরনো ছবি শেয়ার করেছেন।

ট্রাম্পের এ ধরনের পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সমর্থকরা মজা করে বলছেন, তিনি এখনো যুবক আছেন। অন্যরা ঠাট্টা করে বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার স্বপ্নও বড় হচ্ছে।

ট্রাম্পের এই পোস্টটি আবারও প্রমাণ করল, তিনি কখনো সাধারণভাবে থাকতে পারেন না, সবসময়ই হেডলাইনে থাকতে চান।

সূত্র: ইয়াহু নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০