নিউইয়র্কে আখতারের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে আখতারের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া পৌর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে এনসিপির কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনির সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সংগঠক ও কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের এমপি পদপ্রার্থী নয়ন আহমেদ,জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাজেদুর রহমান বিপুল, আলমাস হাসান মামুন।

আরো উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক মোঃ নাজমুল হোসাইন,কুষ্টিয়া জেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী কেএম আর শাহীন,যুগ্ন সমন্বয়কারী তাছের, কুষ্টিয়া জেলা শ্রমিং উইংয়ের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন,যুগ্ন সমন্বয়কারী মতি, এনসিপির কুমারখালীর প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন,উপজেলার যুগ্ন সমন্বয়কারী এডভোকেট বাদশা,
এনসিপির কুমারখালীর যুগ্ন-সমন্বয়কারী আসাদুজ্জামান খান আলী,এনসিপির মিরপুরের প্রধান সমন্বয়কারী বুলবুল আহমেদ, গনতান্ত্রিক ছাত্র সংসদের কুষ্টিয়া জেলার যুগ্ন আহবায়ক আশিকুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন,আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দেশ–বিদেশে হামলার নিশানায় পরিণত করেছে। গোপালগঞ্জে পদযাত্রায় হত্যাচেষ্টা এবং নিউইয়র্কে এ হামলা—একই ধারাবাহিকতার অংশ। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের একটি অংশ এসব হামলায় মদদ দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০