নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়ছে উত্তাপ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ অক্টোবর ২০২৫, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়ছে উত্তাপ

শ্রীলঙ্কায় শুরু হয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। লিগ পর্বে আসছে রোববার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে ম্যাচ শুরুর আগেই দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন দেখা দিয়েছে ক্রিকেট মাঠে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী দলকে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করার নির্দেশ দিয়েছে। দলের সদস্যদের বিমানে ওঠার আগেই এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়রা এ সিদ্ধান্তে সমর্থন পাবে।

এর আগে সদ্য সমাপ্ত পুরুষদের এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি দলের সঙ্গে হ্যান্ডশেক করেনি। এমনকি ফাইনালে জয়ী হওয়ার পরও ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি। পরবর্তীতে নাকভি ট্রফি নিয়ে হোটেলে ফিরে যান, যা এখনো ভারতীয় দলের হাতে পৌঁছায়নি।

আগামী রোববারের ম্যাচকে কেন্দ্র করে তাই শুধু মাঠের লড়াই নয়, রাজনৈতিক উত্তাপও ছড়িয়ে পড়ছে ভারত-পাকিস্তান ক্রিকেটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০