নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ সম্মেলন করে এই হুমকি দিয়েছে।

এক জুম মিটিং সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচের আগে নাজমুলকে পদত্যাগ করতে হবে। না হলে সব ধরনের খেলা বন্ধে রাখবেন ক্রিকেটাররা। যার অর্থ ক্রিকেটাররা আগামীকালের বিপিএল ম্যাচ বর্জনের হুমকি দিয়েছেন।

ক্রিকেটারদের সম্মানি নিয়ে কটাক্ষ করা মন্তব্যে এম নাজমুল বলেন, ওরা (ক্রিকেটাররা) খেলতে গিয়ে কিছুই না করতে পারলে আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি?’ ক্রিকেট বোর্ড শরীর এবং ক্রিকেটারদের অঙ্গ বলেও মন্তব্য করেন এম নাজমুল, ‘ধরেন বোর্ডটা যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে? আমার দুইটা হাত আছে। এখন আমার শরীরের সাথে হাত। শরীর না থাকলে হাতের কোন কাজ আছে?

এর আগে বোর্ড পরিচালক নাজমুল সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া প্রসঙ্গে ‘দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত’ এমন মন্তব্য করেন তামিম। এর জেরে তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। তখনও কোয়াব এর প্রতিবাদ করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০