ধর্মের উসিলায় রাজনীতি করছে একটি দল- সালাহউদ্দিন - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ জানুয়ারী ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মের উসিলায় রাজনীতি করছে একটি দল- সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এ দেশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় চকরিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বমুবিলছড়ি ইউনিয়নে শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তারা ধর্মের উসিলায় রাজনীতি করছে।

তিনি বলেন, আগামীতে দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে- এমনভাবে সংবিধানে সংশোধনী আনা হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে, যাতে করে গণতন্ত্রকে পাহারা দিতে পারে- এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের উন্নয়নের বাঁক বদলে দেওয়ার নির্বাচন, আমাদের আপনাদের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, এ দেশে সবাই সাম্য-মর্যাদা ও সুবিচার চায় সেটা প্রতিষ্ঠা করার নির্বাচন।

তিনি বলেন,’অনেকেই প্রশ্ন করেন আপনারা কদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের কর্মসূচি কি? আমি জানি না তাদের কর্মসূচি কী, তাদের বক্তব্য বিবৃতিতে দেখা যায় তারা শুধু ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের উসিলায় তারা মানুষের কাছ থেকে ভোট চায়। বাংলাদেশে আমরা যার যে ধর্ম, সে সই ধর্ম পালন করি স্বাধীনভাবে। যার যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই। ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে। সুতরাং কেউ কেউ ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এতে যেন আমরা বিভ্রান্ত না হই। বাংলাদেশে সব ধর্মের মানুষের বসবাস। সবার সাংবিধানিক অধিকার সমান।

এ সময় চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সহসভাপতি আবদুল মতলব চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০