দেশের মাটিতে হতে হবে হাসিনার সর্বোচ্চ শাস্তি- মির্জা ফখরুল - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২২ অগাস্ট ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের মাটিতে হতে হবে হাসিনার সর্বোচ্চ শাস্তি- মির্জা ফখরুল

গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে প্রমাণিত শেখ হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। সুতরাং দেশের মাটিতে হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মানিকমিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।

তারা গুম কমিশনকে পাবলিকলি আনতে ও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহি তাদের করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

আজকে প্রমাণিত হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। এই দেশের মাটিতে তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না।
জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আজ পর্যন্ত হয়নি।
গুমের শিকার মুন্নার বাড়িতে প্রায়ই যান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘মুন্নার বাবা মুন্নাকে খুঁজতে খুঁজতে ভারতে গেছে। সেখানে সব জায়গায় খুঁজেছে। শেষ পর্যন্ত মুন্নার বাবা অসুস্থ হয়ে মারা গেছেন।

এই যে ভয়াবহতা, মানবিক অধিকারগুলোকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছে। আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি আওয়ামী লীগ সরকার আসার আগে।
তিনি আরো বলেন, নির্যাতিত-নিপীড়িত মানুষের সঙ্গে সবসময়ই বিএনপি আছে। বিএনপি নির্বাচন চায়, সব নির্যাতনের বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০