দেশের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান সোহানের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান সোহানের

বরাবরের মতো বিতর্ক মাথায় নিয়ে মাঠে গড়িয়েছে বিপিএল। টুর্নামেন্ট শুরুর আগের দিন ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়‍্যালস। দলটির মালিকানা নিয়ে নিয়েছে বিসিবি। এছাড়া বিপিএলের আগে কোনো ক্যাপ্টেন্স ফটোশুট অনুষ্ঠিত হয়নি। দেখা যায়নি ট্রফিও। এমনকি ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডের কথা থাকলেও সেটাও যথাসময়ে ব্যবস্থা করতে পারেনি বিসিবি।

আগের মতোই জোড়াতালির বিপিএল আয়োজন করা হচ্ছে। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান মনে করেন ফ্র্যাঞ্চাইজিদের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। এমন কিছু করা উচিত না যাতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে দেশকে নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রংপুরের অধিনায়ক বলেন, ‘দেখেন একজন খেলোয়াড় হিসেবে আমার কাজটা হচ্ছে মাঠে খেলা। আমি আসলে এগুলো নিয়ে খুব বেশি একটা চিন্তিত নই। যেটা বললাম যে মাঠের টুর্নামেন্টটা যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তবে একই সঙ্গে আমার কাছে মনে হয় যে দলগুলোর আরও দায়িত্ব বেশি থাকা উচিত, কারণ এটা একটা বিশ্বব্যাপী পরিচিত প্রতিযোগিতা যেটা সবাই অনুসরণ করছে। তাই এমন কিছু আসলে আমাদের করা উচিত না যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে আমার কাছে মনে হয় বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত।’

বাকি দলগুলো থেকে অনেকটাই গোছানো রংপুর রাইডার্স। সবার আগে তারা ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে বিপিএলের কয়েক মৌসুম ধরেই রংপুরের নেতৃত্ব দিচ্ছেন সোহান। তিনি মনে করেন এরকম আর ছয়টি ফ্র্যাঞ্চাইজি হলেই ক্রিকেটারদের উন্নতির ভালো সুযোগ থাকবে।
রংপুরের পেশাদারিত্ব নিয়ে প্রশংসা করে সোহান বলেন, ‘আমাদের দলীয় ব্যবস্থাপনা বা মালিকপক্ষ যারা, তাদের যে আবেগ ক্রিকেটের প্রতি, তা আমার কাছে মনে হয় অসাধারণ এবং অবশ্যই তাদের ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে আমি আশা করব যে এরকম ধরনের ছয়টা দল এবং পেশাদার দল যদি আমাদের বিপিএলে আসে, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটারদের অনেক বেশি উন্নতি করার সুযোগ থাকত এবং পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যেতে পারত।’

বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকেও জানানো হয়েছে, এবারের বিপিএল আয়োজন করা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেষ মুহূর্তে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি সরে দাঁড়ানোর ফলে তারা বেশ বিপাকেই পড়েছেন। সোহান মনে করেন, বিপিএল সুন্দরভাবে আয়োজনের জন্য বোর্ড চেষ্টার কোনো কমতি রাখছে না।

সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় যে খুব বড় একটা চ্যালেঞ্জ এবারের বিপিএলটা আয়োজন করা। কিন্তু একই সঙ্গে আমাদের মনে হতে হবে যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে আসলে বোর্ডও অনেক চেষ্টা করছে। আমার কাছে মনে হয় যে এখান থেকে ইতিবাচক দিক যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত এবং দলগুলো আমার কাছে মনে হয় সবগুলো দল খুবই ভারসাম্যপূর্ণ দল। তাই প্রতিযোগিতা শুরু হলে আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০