দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি- সারজিস - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ অক্টোবর ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি- সারজিস

বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, সম্প্রতি তথ্য মন্ত্রণালয় দুইটি নতুন টেলিভিশনের অনুমোদন দিয়েছে। আমরা শুনেছি, এর একটির মালিকপক্ষে একজন এনসিপি নেতা রয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখেছি, শুধু এনসিপি নয়—জামায়াত ও বিএনপির অনেক নেতা এই টেলিভিশনগুলোর সঙ্গেও যুক্ত। অথচ শুধু এনসিপিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফোকাস করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি, এটি একটি পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা। আমরা চাই, মিডিয়া যেন তাদের নিজ অবস্থানে থেকে কাজ করতে পারে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কেউ যেন বাধা না দেয়।

আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না। যে যেভাবেই বলুক না কেন, যেখানে বসে বৈঠক হোক না কেন—আওয়ামী লীগ আর ফেরত আসবে না। যারা দেশে বসে আওয়ামী লীগ ফেরার স্বপ্ন দেখছেন, তাদের বলবো, এসব স্বপ্ন দেখা বন্ধ করুন। নয়তো আওয়ামী লীগ যে পথে গেছে, আপনাদেরও সে পথেই যেতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০