দুদকের তদন্তে নাম আসা ১৫ ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না- হাইকোর্ট - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুদকের তদন্তে নাম আসা ১৫ ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না- হাইকোর্ট

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণের জেরে বিসিবি নির্বাচনকে ঘিরে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হাইকোর্টের নির্দেশে বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে ১৫টি ক্লাবকে বাদ দেওয়া হয়েছে।
হাইকোর্টের এই নির্দেশনার ফলে ১৫টি ক্লাবের কাউন্সিলররা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এদের মধ্যে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও রয়েছে। তামিম ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে এবং গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি হিসেবে বোর্ডের নির্বাচনে সক্রিয় ছিলেন।

এই ক্লাবগুলোর কাউন্সিলরশিপ নিয়ে শুরুতে বিতর্ক ছিল। খসড়া ভোটার তালিকায় তাদের রাখা হয়নি, পরে ক্লাব কর্তাদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের কাউন্সিলরশিপ ফিরিয়ে দেয়। মনোনয়ন গ্রহণ ও বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হওয়ার পর এখন আদালতের নির্দেশে তাদের বাদ পড়তে হলো।

যে ১৫টি ক্লাবের কাউন্সিলররা নির্বাচনে অংশ নিতে পারবেন না, সেগুলোর মধ্যে রয়েছে: গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ডিওএইচএস ক্লাবের মতো পরিচিত নাম। এছাড়াও এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলরদের নামও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

ভাইকিংস ক্রিকেট একাডেমীর কাউন্সিলর হিসেবে ইফতেখার রহমান মিঠুরও বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। তবে হাইকোর্টের এই নির্দেশনার ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আদালতের এমন নির্দেশের পর নির্ধারিত সময়ে অর্থাৎ ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। বাদ পড়া ক্লাবগুলো এখন কোনো আইনি পদক্ষেপ নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০