তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ গাড়িচাপায় যুবক নিহত - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ জানুয়ারী ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ গাড়িচাপায় যুবক নিহত

ভিডিও ভাইরাল

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ জিপের চাপায় রিপন সাহা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশনের ওয়েলম্যান হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শুক্রবার ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে অবস্থিত একটি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

নিহত রিপন সাহা খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে।

ওই ফিলিং স্টেশনে কর্মরত নজরুল ইসলাম জানান, ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি কালো রঙের জিপ পাঁচ হাজার টাকার তেল নেওয়ার পর টাকা না দিয়েই দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় গাড়িটির পেছনে দৌড় দিলে জিপটি রিপন সাহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে শুক্রবার দুপুরের পর এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গাড়িচাপায় রিপন সাহা নামে এক ওয়েলম্যান নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানে হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১০

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১১

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১২

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৩

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৪

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৬

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৭

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৮

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৯

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

২০