তামিম লন্ডন থেকে ‘আশীর্বাদ’ নিয়ে দাঁড়াবেন বিসিবি নির্বাচনে - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২২ অগাস্ট ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তামিম লন্ডন থেকে ‘আশীর্বাদ’ নিয়ে দাঁড়াবেন বিসিবি নির্বাচনে

মাহবুবুল আনাম বিসিবির নির্বাচন করবেন না, এই খবরে সভাপতি হওয়ার দৌড়ের হিসাব-নিকাশ বদলে যাচ্ছে। নির্বাচন অক্টোবরে হওয়ার কথা। মাহবুবুল আনামের সরে যাওয়ার খবরে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি ফারুক আহমেদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম উঠে আসছে। এর বাইরেও রাজনৈতিকভাবে কিছু নাম ঘোরাফেরা করছে। এই সময়ে নির্বাচন করা জটিল হতে পারে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে অ্যাডহক কমিটি হওয়ার সম্ভাবনা প্রবল।

আর নির্বাচন হলে আবারও আমিনুল ইসলামের সভাপতি হওয়ার সম্ভাবনা বেশি। সেখানে বিসিবিতে যে প্রক্রিয়া মেনে নির্বাচন হয় তার কিছুই মানা হবে না। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর বানিয়ে অন্যদের বলা হবে আমিনুলকে সভাপতি করতে। শুরুতে নির্বাচন নিয়ে কিছু না বললেও পরে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন আমিনুল। এসিসির সভা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে মন কষাকষিতে আমিনুল বুঝতে পেরেছেন, আইসিসিতে তার চাকরি পাওয়া কঠিন হবে।

মাহবুবুল আনামের নির্বাচন নিয়ে তার এক ঘনিষ্ঠজন যুগান্তরকে বলেন, ‘পরিবার থেকে মনে করা হচ্ছে তার আর বিসিবিতে থাকার প্রয়োজন নেই। এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এজন্য তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জায়গায় মানসম্মান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।’

ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলেও, তিনিও নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি ক্লাব। অনেক পরিচালকও তাকে সমর্থন করবেন। তিনি অপেক্ষায় আছেন রাজনৈতিক সাড়া পাওয়ার।

তালিকায় রয়েছেন তামিম ইকবালও। একটি সূত্রমতে, লন্ডন থেকে এক রাজনৈতিক নেতার আশীর্বাদ নিয়ে এসেছেন তামিম।

দেড় মাস আগে তিনি সেখানে যান। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে ১০ জন। ঢাকার অধিকাংশ ক্লাব কয়েকজনের হাতে বন্দি। প্রতি বছর ক্লাব চালাতে তাদের কোটি কোটি টাকা খরচ হয়।

এর আগে দেশের ক্রিকেটের দক্ষ সংগঠক সৈয়দ আশরাফুল হকের নাম শোনা গিয়েছিল। কিন্তু টেস্ট মর্যাদার ২৫ বছর উদযাপনে দাওয়াত না পাওয়ায় অনেকেই বুঝে গেছেন তিনি তালিকায় নেই।

এদিকে একটি বড় অংশের ধারণা, এবার নির্বাচন হবে না। অ্যাডহক কমিটি দিয়েই চলবে কিছুদিন। সূত্রমতে, সেই অ্যাডহক কমিটিতে বর্তমান পরিচালকদের মধ্যে রয়েছেন শুধু ফাহিম সিনহা। বাকিদের কাউকে রাখা হয়নি। এটা টের পেয়েছেন বাকিরা। ফাহিম সিনহার এক ঘনিষ্ঠজন উপদেষ্টা হওয়ায় তাকে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০