তামিমকে ‘ভারতের দালাল’ মন্তব্যে ক্ষমা চাইবেন না বিসিবি পরিচালক - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তামিমকে ‘ভারতের দালাল’ মন্তব্যে ক্ষমা চাইবেন না বিসিবি পরিচালক

সাবেক ক্রিকেটার তামিম ইকবালের ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার মন্তব্যের পর তাকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সমালোচনার মুখে পড়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) একটি ক্রিকেটমাধ্যমকে তিনি বলেন, ‘যদি আমি শব্দটা ইংরেজিতে বলতাম, হয়তো এভাবে হতো না। আমি নিজেও একজন দালাল, পার্থক্য শুধু এটুকুই যে আমি বাংলাদেশের দালালি করছি। বাংলায় শব্দটা শোনার সময় একটু খারাপ লাগে।

তামিমের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘এখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি দেশের মানুষের অনুভূতিই প্রতিফলিত করেছি।’

সমালোচনার মাঝেও ফেসবুকে পোস্ট দিয়েছেন নাজমুল। তিনি লিখেছেন, মোস্তাফিজ ইস্যুর সময়ে যখন বাংলাদেশ দল ভারতের নিরাপত্তা ঝুঁকিতে ছিল, তখন ক্রীড়া উপদেষ্টা ম্যাচ স্থানান্তরের জন্য পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। এমন পরিস্থিতিতে তামিম ‘দেশের সেন্টিমেন্টের বাইরে’ গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ভারতের পক্ষে ব্যাট করেছেন। তিনি বলেন, এটি আমার ব্যক্তিগত মতামত; মন্তব্যকে অন্যভাবে গ্রহণ করবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০