ঢাকার আসনগুলোতে মনোনয়নপত্র বৈধ হলো যাদের - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ জানুয়ারী ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার আসনগুলোতে মনোনয়নপত্র বৈধ হলো যাদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ হেভিওয়েট প্রার্থীরা ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

তবে, ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। বাতিলের পর এক ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দেন তিনি।

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনেও মনোনয়নপত্রের বৈধতা পান।

অপরদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। দাখিলকৃত তথ্যাদি ও হলফনামা পর্যালোচনা শেষে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ প্রার্থীদের যোগ্যতা ও অন্যান্য আইনগত দিক বিবেচনা করে ইশরাক হোসেনের প্রার্থিতা গ্রহণ করেন।

ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসনটিতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

ঢাকা-১৩ ও ঢাকা-৬ আসনে মনোনয়নপত্রে বৈধতা পান যথাক্রমে খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ও জামায়াতের আব্দুল মান্নান।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপি ছাড়াও জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী। এ আসনে বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ূমের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।

তফশিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আগামীকাল।

ঢাকার বিভিন্ন আসনের জন্য মোট ২৩৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এগুলোর যাচাই-বাছাই চলছে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় এবং আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে।

হলফনামার তথ্য বিশ্লেষণ ও প্রার্থিতার যোগ্যতা বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ বা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০