ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও পুনর্নিয়োগ ‘টেকনিক্যাল বিষয়'- প্রেস সচিব - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ জানুয়ারী ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও পুনর্নিয়োগ ‘টেকনিক্যাল বিষয়’- প্রেস সচিব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগ এবং একদিনের ব্যবধানে পুনরায় নিয়োগ পাওয়ার ঘটনাটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি ছিল সম্পূর্ণ একটি ‘টেকনিক্যাল’ প্রক্রিয়ার অংশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান প্রেস সচিব।
ডা. সায়েদুর রহমানের নিয়োগ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তার প্রথম নিয়োগটি ছিল লিয়েনের ভিত্তিতে। তিনি আগে একটি নির্দিষ্ট কর্মস্থলে কর্মরত ছিলেন এবং সেখান থেকে লিয়েন নিয়ে বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তার নিয়মিত চাকরি থেকে অবসর গ্রহণের সময় উপস্থিত হওয়ায় একটি প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়।

প্রেস সচিব আরও জানান, বিধি অনুযায়ী লিয়েনে থাকা অবস্থায় কোনো কর্মকর্তা অবসর গ্রহণ করতে পারেন না। এ কারণে প্রথমে ডা. সায়েদুর রহমানকে বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করে আগের কর্মস্থলে ফিরে যেতে হয়। সেখানে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাকে পুনরায় বিশেষ সহকারী হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবারই (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাকে মন্ত্রণালয়ের পূর্ণ নির্বাহী ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০