ডাকসু: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সাদিক কায়েম-ফরহাদরা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসু: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সাদিক কায়েম-ফরহাদরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব-নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভার আয়োজন করা হয়।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টির ২৩টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সভায় সভাপতিত্ব করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যরা। এ সভার মধ্য দিয়েই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হবে বলে আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ।

এর আগে, গত শনিবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সভার তথ্য জানানো হয়েছিল।

সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

সভা শেষে ভিপি সাদিক কায়েম বলেন, এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমাদেরকে শিক্ষার্থীরা প্রশ্ন করবেন। আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এ নির্বাচনে কেউ হারেনি। আমরা সবাই মিলেই কাজ করব। শিগগিরই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। আমরা আমাদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০