ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে হামলায় যোগ দিবে ইসরায়েল - সমকন্ঠ
শনিবার , ১১ জুলাই ২০২৬
সমকন্ঠ
১০ জুলাই ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে হামলায় যোগ দিবে ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ইরানে নতুন করে বিমান হামলায় অংশ নিতে আগ্রহী ইসরায়েলের একটি অংশ। তবে এ ধরনের পদক্ষেপের আগে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার ‘কান’।

সূত্রবিহীন ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের উচ্চপদস্থ কর্মকর্তারা ধারণা করছেন, আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সংঘাতের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

একই ধরনের সুর প্রতিধ্বনিত হয়েছে দ্য নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনেও। সেখানে জেরুজালেমের একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইসরায়েল ভবিষ্যতে ইরানের ওপর যেকোনো হামলায় মার্কিন বাহিনীর সাথে যোগ দিতে এবং পুরোপুরি যুদ্ধ শুরু করতে গভীরভাবে আগ্রহী।

যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করার ঠিক আগের দিন, অর্থাৎ গত বুধবার (৮ জুলাই) নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইসরায়েলি সূত্র জানায়, যদি প্রয়োজন হয় তবে তারা আবারও এই ধরনের সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

অবশ্য ওই সূত্রটি আরও যোগ করেছে যে ইসরায়েল এমন পরিস্থিতি মোটেও আকাঙ্ক্ষা করে না যেখানে দেশটির সাধারণ নাগরিকদের আবার বোমার আশ্রয়কেন্দ্রে (শেল্টার) গিয়ে আশ্রয় নিতে হবে। তবে একই সাথে তারা ইরানে যা ঘটছে তা উপেক্ষা করতেও রাজি নয়। ফলে ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যদি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো চড়া মূল্যও দিতে হয়, তবে ইসরায়েল সেই পরিস্থিতি মেনে নিতেও সম্পূর্ণ প্রস্তুত।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে- প্রধানমন্ত্রী

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

ইরানের হাতে হত্যার শিকার হলে কী করতে হবে নির্দেশনা দিয়ে রেখেছি- ট্রাম্প

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি- রাষ্ট্রপতি

অবকাঠামোয় হামলা হলে ইসরায়েলকে ছাড় দেবে না ইরান- নিরাপত্তা প্রধান

ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার

‘কখনো হাল না ছাড়া’ এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না- আইনমন্ত্রী

ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে হামলায় যোগ দিবে ইসরায়েল

১০

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

১১

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

১২

চুপ করাতে হলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে

১৩

গণহত্যা থেকে বাঁচতে গেছেন ব্রাজিলে, গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় গাজার কিশোরীর

১৪

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

১৫

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝোড়ো হাওয়ার শঙ্কা

১৬

আবারও আর্জেন্টিনার ম্যাচের দায়িত্বে বিতর্কিত রেফারি

১৭

কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না- পুতিন

১৮

ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণ, হামলার দায় অস্বীকার যুক্তরাষ্ট্রের

১৯

কর্মসংস্থান সৃষ্টি না হলে আরেকটি গণঅভ্যুত্থান হওয়ার ঝুঁকি রয়েছে: সারজিস আলম

২০