টি-২০তে ৪৫ বার ম্যাচসেরা সাকিব আল হাসান, ওপরে মাত্র তিনজন - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টি-২০তে ৪৫ বার ম্যাচসেরা সাকিব আল হাসান, ওপরে মাত্র তিনজন

সময়ের সঙ্গে অনেকটাই ম্লান হয়েছে বলের ধার আর ব্যাটের ভার। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের পারফরম্যান্সে ধারাবাহিকতা কম, ভাটার টানই চোখে পড়ে বেশি। তবু ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায়ও মাঝেমধ্যে তিনি বুঝিয়ে দেন, অভিজ্ঞতা কখনো হাল ছাড়ে না। আইএল টি–টোয়েন্টিতে এমআই এমিরেটসের জার্সিতে রোববার ঠিক তেমনই এক অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচের পার্থক্য গড়ে দিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ম্যাচে বল হাতে ছিলেন দুর্দান্ত। চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। পরে ব্যাট হাতে অপরাজিত থেকে করেন ১৭ রান। তার এই অবদানের ওপর ভর করেই জয়ের পথে এগোয় এমআই এমিরেটস। ম্যাচ শেষে ৩৮ বছর বয়সী সাকিব পান ম্যাচ–সেরার স্বীকৃতি।

টি–টোয়েন্টি ক্রিকেটে এটি সাকিবের ৪৫তম ম্যাচ–সেরা পুরস্কার। এই অর্জনে তিনি জায়গা করে নিলেন রাশিদ খান ও অ্যালেক্স হেলসের পাশে। হেলস ৫২৪ ম্যাচ খেলে ৪৫ বার এবং রাশিদ ৫০৪ ম্যাচ খেলে ম্যাচ–সেরা হয়েছেন ৪৫ বার। তুলনামূলকভাবে কম ম্যাচ খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন সাকিব—তার লেগেছে ৪৬৫ ম্যাচ।

টি–টোয়েন্টিতে এই তিনজনের চেয়ে বেশি বার ম্যাচ–সেরা হয়েছেন কেবল তিন ক্রিকেটার। যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে আছেন কাইরন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েল। পোলার্ড ৭২৮ ম্যাচে ৪৮ বার এবং ম্যাক্সওয়েল ৪৮৯ ম্যাচে ৪৮ বার ম্যাচ–সেরা হয়েছেন। তবে সবার ওপরে অনেকটাই আলাদা অবস্থানে রয়েছেন ক্রিস গেইল। ‘ইউনিভার্স বস’ খ্যাত এই ক্যারিবীয় ব্যাটার ৪৬৩ ম্যাচ খেলেই জিতেছেন ৬০টি ম্যাচ–সেরার পুরস্কার।

এই ম্যাচের আগে সাকিব সবশেষ ম্যাচ–সেরা হয়েছিলেন গত আগস্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে সেই ম্যাচে তিনি নিয়েছিলেন তিন উইকেট, সঙ্গে করেছিলেন ২৫ রান।

এরপরের সাতটি টি–টোয়েন্টির মধ্যে পাঁচ ম্যাচেই ছিলেন উইকেটশূন্য, বাকি দুই ম্যাচে পান মাত্র একটি করে উইকেট। সেই নিষ্প্রভ ধার কাটিয়ে আইএল টি–টোয়েন্টির এই ম্যাচে আবারও নিজের অভিজ্ঞতার ছাপ রাখলেন সাকিব আল হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০