টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল ভারত - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল ভারত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। তবে টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের দলই দাপট দেখাল। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ২৭১ রানের বড় পুঁজি গড়ার পর কিউইদের হারাল ৪৬ রানে। ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করার দিনে ইতিহাস গড়েছে ভারত। এ নিয়ে চারবার তারা ফরম্যাটটিতে আড়াইশ’র বেশি রান সংগ্রহ করল।

এতদিন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক আড়াইশ পেরোনোর রেকর্ড ছিল দুই দলের। যৌথভাবে ভারত ও জিম্বাবুয়ে তিনবার করে ওই কীর্তি গড়ে। গতকাল (শনিবার) সবাইকে ছাড়িয়ে গেল ভারত। টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ দলীয় পুঁজি ২৯৭, ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে তারা ওই রেকর্ড গড়ে। এ ছাড়া একই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮৩, গতকাল কিউইদের সঙ্গে ২৭১ এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬০ রান করেছিল ভারত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য সর্বোচ্চ রান করার রেকর্ডটা জিম্বাবুয়ের দখলে। গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল সিকান্দার রাজার দল। এ ছাড়া সিসিলিসের বিপক্ষে ২৮৬ এবং বোতসোয়ানার বিপক্ষে ২৫৯ রান করার কীর্তি আছে তাদের। তবে পূর্ণ সদস্য দেশের হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটটিতে সর্বোচ্চ রান করেছে ইংল্যান্ড। গত বছর তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচে ৩০৪ রান তুলেছিল। এখন পর্যন্ত দু’বার আড়াইশ পেরোনো ইনিংস খেলেছে ইংলিশরা। সমান দুটি করে আড়াইশ আছে চেক রিপাবলিক, ওয়েস্ট ইন্ডিজ ও জাপানের।

গতকালের ম্যাচে ভারতীয় ব্যাটাররা ২৩টি ছক্কা হাঁকিয়েছে। যা যৌথভাবে কোনো পূর্ণ সদস্য দেশ হিসেবে টি-টোয়েন্টি ইনিংসের সর্বোচ্চ। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাও জোবার্গে ভারতের বিপক্ষে সমান সংখ্যক ছয় মেরেছিল। এ ছাড়া কিউইদের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে সবমিলিয়ে ৬৯ ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়ল ভারত। কোনো দ্বিপাক্ষিক সিরিজে এটি সর্বোচ্চ ছয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড এবং একই প্রতিপক্ষের সঙ্গে অস্ট্রেলিয়া সমান ৬৪ ছয় মেরেছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
কিউইদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে এক ওভারে ২২ রান খরচ করেন জাসপ্রিত বুমরাহ। যা ভারতীয় এই তারকার এক ওভারে সর্বোচ্চ রান খরচের রেকর্ড। এ ছাড়া এদিন টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রান করার কীর্তি গড়েন দলটির অধিনায়ক সূর্যকুমার। এক্ষেত্রে তার লেগেছে ১৮২২ বল। সূর্যকুমারের আগে ১৯৪৭ বলে ৩০০০ রান করেছিলেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। দুই দল মিলিয়ে এদিন ৪৯৬ রান তোলে, যা নির্দিষ্ট টি-টোয়েন্টিতে দুই দলের এগ্রিগেটে দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৫১৭ রান উঠেছিল।

এ ছাড়া টি-টোয়েন্টিতে ৫ উইকেট পাওয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ রান খরচের রেকর্ড গড়লেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। ৫১ রানের বিনিময়ে তিনি ফাইফার পেয়েছেন। এর আগে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ ফাইফার পূর্ণ করার পথে সর্বোচ্চ ৪০ রান খরচ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০