টি-টেনে নেতৃত্ব দেবেন সাকিব - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ নভেম্বর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টেনে নেতৃত্ব দেবেন সাকিব

প্রথমবারের মতো আবুধাবি টি-টেন লিগে অংশ নিচ্ছে রয়্যাল চ্যাম্পস। নবীন দলটির হয়েই এবার মাঠ মাতাবেন সাকিব আল হাসান। তবে শুধু খেলোয়াড় নন, নেতা হিসেবে মাঠে থাকবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবকে অধিনায়কত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চ্যাম্পস।

নিজেদের অফিশিয়াল ফেসবুকে পোস্ট করা ২১ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশের অলরাউন্ডারকে অধিনায়ক হিসেবে পরিচয় করে দিয়েছে। আর ক্যাপশনে লিখেছে, ‘অপেক্ষা শেষে সিংহাসন রাজা খুঁজে পেয়েছে। রয়্যালসকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। একজন সত্যিকারের চ্যাম্পিয়ন, নির্ভীক নেতা।
চ্যাম্পসের অধিনায়কত্ব পেয়ে দারুণ রোমাঞ্চিত সাকিব। তিনি বলেছেন, ‘রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য গর্বের। এমন প্রতিভাবান স্কোয়াড ও পেশাদার কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

আমরা চাই, মাঠে পারফরম্যান্স দিয়ে নিজেদের পরিচয় তৈরি করতে, যাতে দর্শকরা খেলার মধ্যেই খুঁজে পান উৎসাহ ও আনন্দ।
আগামী ১৮ নভেম্বর শুরু হবে লিগটি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ কোয়েটা কাভালরি ও নর্দান ওয়ারিয়র্স। পরের দিন সাকিবের নেতৃত্বে মাঠে নামবে চ্যাম্পস। তাদের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।

সাকিবের নেতৃত্বে খেলবেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুস, ক্রিস জর্ডানের মতো তারকারা। দলের হেড কোচ কোর্টনি ওয়ালশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০