টিকটকে ‘এক নম্বর’ দাবি ট্রাম্পের - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ জুলাই ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিকটকে ‘এক নম্বর’ দাবি ট্রাম্পের

টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন। তবে সাম্প্রতিক তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করলে তার এই দাবির কোনো সত্যতা পাওয়া যায় না।
নতুন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তিনি টিকটকে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বলে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন। বক্তব্যের সময় তিনি ব্যঙ্গ করে টিকটককে ‘টিক ট্যাক’ বলেও উল্লেখ করেন তিনি। তবে এর আগের দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্যচিত্র তিনি প্রকাশ করেছিলেন, সেখানে এমন দাবি করা হয়নি।

ওই তথ্যচিত্রে ট্রাম্পকে টিকটকের ‘সবচেয়ে বেশি অনুসরণ করা ও সবচেয়ে বেশি দেখা বিশ্বনেতা’ হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ এটি কেবল বিশ্বনেতাদের মধ্যে তুলনা করেছে, সব টিকটক ব্যবহারকারী বা তারকাদের নয়। ফলে টেইলর সুইফটের মতো কোনো সংগীতশিল্পী ওই তালিকার অংশই ছিলেন না। এছাড়া তথ্যচিত্রে সুইফটকে ১১তম অবস্থানে থাকার কোনো উল্লেখও ছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পক্ষে দেখানো ৪২৫ বিলিয়ন ভিউ মূলত (#ট্রাম্প) সংক্রান্ত হ্যাশট্যাগ ও বিভিন্ন ভিডিওর মোট দর্শকসংখ্যা। এতে ট্রাম্পের নিজস্ব অ্যাকাউন্টের ভিডিও ছাড়াও সাধারণ ব্যবহারকারীদের তৈরি সমর্থনমূলক, নিরপেক্ষ কিংবা সমালোচনামূলক সব ধরনের ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এসব ভিউ জনপ্রিয়তার সরাসরি সূচক নয়।

অনুসারীর সংখ্যার দিক থেকেও ট্রাম্প সুইফটের চেয়ে অনেক পিছিয়ে। বর্তমানে টিকটকে ট্রাম্পের অনুসারী প্রায় ১ কোটি ৬৭ লাখ, যেখানে টেইলর সুইফটের অনুসারী প্রায় ৩ কোটি ৩৫ লাখ। অর্থাৎ অনুসারীর সংখ্যায় সুইফট ট্রাম্পের প্রায় দ্বিগুণ এগিয়ে।

এদিকে টিকটকের সবচেয়ে বেশি অনুসারী থাকা নির্মাতাদের তালিকায় রয়েছেন খাবি লেইম, যার অনুসারী ১৬ কোটিরও বেশি। এরপর রয়েছেন চার্লি ডিঅ্যামিলিও এবং মি.বিস্ট।

সংবাদ সম্মেলনে ট্রাম্প টিকটকের চীনা মালিকানা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়েও কথা বলেন। তবে প্রকাশ্যে থাকা তথ্য অনুযায়ী, তিনি বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয় হতে পারেন, কিন্তু টিকটকের সব ব্যবহারকারী বা সেলিব্রেটিদের মধ্যে ‘এক নম্বর’-এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

সূত্র: সামা টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০