জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধির বৈঠক - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধির বৈঠক

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধির।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. এলখরেইজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আঘাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদৌ এনজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি।

এসব দেশের প্রতিনিধিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা তাদের। তারা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল অবস্থানেরও প্রশংসা করেন।

এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিএনপির প্রায়াত চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গত বছরের তার বৈঠকের কথা স্মরণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছেন। ঢাকায় নতুন সরকারের অধীনে দু’দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হবে বলেও আশা তার।

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী দুদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে আগামী দিনে বহুমাত্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় তুরস্কের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে একযোগে কাজ করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়। তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কাছে রমজানের পর বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. এলখরেইজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান।

সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদির ২০৩০ ভিশনের আওতায় বিভিন্ন খাতে বাংলাদেশের জন্য ব্যাপক সুযোগ রয়েছে এবং এ ক্ষেত্রে সৌদি সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

খলিলুর রহমান, বাংলাদেশেও সৌদি বিনিয়োগের গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। সম্ভাবনাগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়। পাশাপাশি ওআইসি সচিবালয়ের কার্যকারিতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগে বাংলাদেশের সমর্থন কামনা করেন উপপররাষ্ট্রমন্ত্রী এলখরেইজি।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রহমান ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথা জানান। তিনি বলেন, ‘১৯৬৭-পূর্ব সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এ সমস্যার একমাত্র সমাধান।’

খলিলুর রহমান বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে ফিলিস্তিন সরাসরি প্রার্থী না হলেও বাংলাদেশ নির্বাচিত হলে ফিলিস্তিনের ন্যায্য দাবির পক্ষে দৃঢ়ভাবে কাজ করবে।’ এ সময় ফিলিস্তিনি মন্ত্রী জানান, আরব-ইসলামি দেশগুলো বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করবে।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে অব্যাহত সক্রিয় সমর্থন, বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার গুরুত্বপূর্ণ উদ্যোগে বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখবে।’

উভয়পক্ষ চলতি বছরের এপ্রিলে বাগদাদে অনুষ্ঠিতব্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সম্মত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০