জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই- নাহিদ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই- নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনোভাবেই নির্বাচনের সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের প্রক্রিয়া সম্পন্ন করেই নির্বাচনের দিকে যেতে হবে।

বুধবার বিকালে রংপুরের পর্যটন মোটেল মিলনায়তনে দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ আরও বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনের জন্য প্রয়োজন স্থিতিশীলতা ও আস্থা। জনগণের প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থানের পর একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার। এখন সেই প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। দেশের মানুষ পরিবর্তন চায়, তারা চায় ফ্যাসিবাদমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের নতুন রাজনীতি শুরু হয়েছে। সামাজিক ফ্যাসিবাদের উত্থানও আমরা প্রত্যক্ষ করছি। অন্যদিকে পতিত স্বৈরাচার ও বিদেশি শক্তির ষড়যন্ত্রও নতুন করে মাথাচাড়া দিচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। তবে সেই ঐক্যের ভেতরেও দলগুলোর অভ্যন্তরীণ সমস্যা সমাধান জরুরি। কেউ এককভাবে নেতৃত্ব দিতে বা সরকার গঠন করতে চাইলে সেটি টেকসই হবে না।

তাই আমরা মনে করি, জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা সংস্কার ও বিচার যদি উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সেই নির্বাচন টেকসই হবে না। আমরা বিশ্বাস করি, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই টেকসই পরিবর্তনের পথ উন্মুক্ত হবে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদে যেসব দাবির কারণে আমরা স্বাক্ষর থেকে দূরে ছিলাম, পরবর্তীতে সেই দাবিগুলো নিয়েই আলোচনার পথ খোলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন আমাদের কাছে এখনো জীবন্ত। যদি সেই সময় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করত, তাহলে তাৎক্ষণিকভাবে সনদের অপমৃত্যু ঘটত।

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর মহানগর শাখার প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, রংপুর মহানগর আহ্বায়ক আসাদুল্লাহ গালিব প্রমুখ।

সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রংপুর বিভাগের আট জেলা ও এক মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বুধবার রংপুরে আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০