জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ অগাস্ট ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি

জুলাই সনদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে।

তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের জন্য চীন সফরে যাচ্ছে এনসিপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির সাথে যোগাযোগ বৃদ্ধি করা এই সফরের মূল উদ্দেশ্য। সফরে দুই দলের রাজনৈতিক মিশন ও ভিশন আদান-প্রদান করা হবে বলেও জানান তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে। সফরকালে বাংলাদেশী প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলেও জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০