জার্মান শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপের আগে ছিটকে গেলেন ফরোয়ার্ড কার্ল - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জার্মান শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপের আগে ছিটকে গেলেন ফরোয়ার্ড কার্ল

বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে বড় ধাক্কা খেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। উরুর চোটে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের প্রতিভাবান ফরোয়ার্ড লেনার্ট কার্ল।

১৮ বছর বয়সী লেনার্ট কার্ল চলতি মৌসুমে বুন্দেস লিগার অন্যতম সেরা পারফর্মার। চলতি বিশ্বকাপের অন্যতম সেরা তরুণ খেলোয়াড়দের একজন হিসেবে ধরা হচ্ছিল তাকে। প্রতিভাবান এই ফুটবলার বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে জার্মানির শেষ অনুশীলন সেশনে চোট পান।

বিবিসির প্রতিবেদন অনুযায়ীম, শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শিকাগোতে কথা বলেন নাগেলসমান।

তিনি নিশ্চিত করেন, ১৮ বছর বয়সী কার্ল অনুশীলনে চোট পেয়েছেন। তাই বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয় আছে।

নাগেলসমান বলেন, সত্যি বলতে, দেখে ভালো মনে হয়নি। সে এখন হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমাদের আগে পরিস্থিতিটা বুঝতে হবে, তাকেও বুঝতে হবে। এর জন্য একটা পরীক্ষা করানো দরকার। তারপর দেখব বদলি খেলোয়াড় ডাকব কি না।’ কার্লের চোটের ধরন সম্পর্কে কিছু জানাননি কোচ।

বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড সবশেষ মৌসুমে শীর্ষ পর্যায়ে অভিষিক্ত হন। তিনি দ্রুতই ভিনসেন্ট কোম্পানির বুন্দেসলিগা শিরোপা জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন।

গত রোববার ফিনল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জার্মানির হয়ে প্রথম ম্যাচ শুরু করেন কার্ল। সেই ম্যাচে একটি গোলেও সহায়তা করেন তিনি।

যখনই তাকে নিয়ে আশা দেখছিল জার্মানি, তখনই পথে এল নতুন কাটা। চোট শঙ্কায় এখন বিশ্বকাপে অনিশ্চিত তিনি।

নাগেলসমান জানান অভিজ্ঞ গোলকিপার ম্যানুয়েল নয়্যার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ফিট থাকবেন না। তবে তিনি আশা করছেন, ১৪ জুন কুরাসাওর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নয়্যার ফিরে আসবেন।

২০১৪ বিশ্বকাপ জয়ী নয়্যারকে মে মাসে অবাক করে দলে ডাকা হয়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার প্রায় দুই বছর পর তাকে দলে নেওয়া হয়েছে।

নয়্যারকে নিয়ে নাগেলসমান বলেন, তার বয়সে ওয়ার্ম-আপ পর্বের দরকার নেই। সে জানে চাপের মধ্যে কীভাবে খেলতে হয়।

তিনি আরও বলেন, সে সেরা ফিটনেসের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমরা আগামীকাল কোনো ঝুঁকি নিতে চাই না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০