জামায়াত নেতার বক্তব্যের ব্যাখ্যা চাইল চবি প্রশাসন - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার বক্তব্যের ব্যাখ্যা চাইল চবি প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার অফিসের শিক্ষক ব্যাক্তিগত নথি শাখার সেকশন অফিসার ও হাটহাজারী উপজেলার জামায়াত আমির সিরাজুল ইসলামের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈত্রিক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করলে তা মেনে নেওয়া হবে না’—এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আপনাকে এ পত্র পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হলো।

এর আগে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম ওই বক্তব্য দেন। তিনি আরও বলেন, আমাদের সম্মান করতে হবে, আর সম্মান দেওয়ার মতো পরিবেশ আমরাই তৈরি করব।বিশ্ববিদ্যালয় যদি আমাদের যথাযথ সম্মান না করে, তবে জনগণ হিসেবে যা করা প্রয়োজন, আমরা তা সামনে করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গত ৩০ ও ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ওই সভা করেন জামায়াত নেতা সিরাজুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০